1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

দিনাজপুর হিলি স্থল বন্দর দিয়ে আমদানি কার্যক্রম শুরু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ২৩৮ সময় দর্শন

হিলি স্থলবন্দর দিয়ে গত দু’দিন  পেঁয়াজ ও আলু আমদানি বন্দ থাকার পর উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যস্থতায় গতকাল বুধবার বিকেল ৪টা থেকে পুনরায় আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

গতকাল রাত ৯টার দিকে দিনাজপুর হিলি স্থল বন্দর উদ্ভিদ কর্মকর্তা মোঃ ইউসুফ আলী এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,ভারতের পশ্চিমবঙ্গ সরকার অনলাইনে স্লট বুকিং বন্ধ করে দেওয়ার  কারণে গত ২৬ নভেম্বর দুপুর ১২টার পর থেকে সব প্রকার পণ্য রপ্তানি বন্ধ করে দেন ভারতীয় ব্যবসায়ীরা।

সূত্রটি জানায়, গতকাল বুধবার ভারতের পশ্চিমবঙ্গ সরকার ওই দেশের ব্যবসায়ীদের সঙ্গে সমঝোতা হওয়ায় অনলাইনে স্লট বুকিং গতকাল দুপুরে চালু করেছে। অনলাইনে স্লট বুকিং চালু হওয়ায় গতকাল বুধবার বিকেলে থেকে রাত ৮টা পর্যন্ত  পেঁয়াজ বোঝাই ৫ টি ট্রাক দেশে প্রবেশ করেছে।

এর মধ্য দিয়ে আবার দিনাজপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। হিলি স্থলবন্দর দিয়ে রাত সাড়ে ৮টার দিকে  ৩ ট্রাক আলু আমদানি হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায়  ভারত থেকে পেঁয়াজ ও আলু হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করছে।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভারত থেকে অনলাইনে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ-আলু রপ্তানি করতে পারেননি ভারতীয় ব্যবসায়ীরা। । ২৬ নভেম্বর রাতে ভারতীয় ব্যবসায়ীদেও সঙ্গে সমস্যার সমাধান হলে পুনরায় গতকাল বুধবার বিকেলে থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। সব সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে আমদানি রপ্তানির সমস্যার সমাধান হয়েছে বলে তিনি অবহিত করেন।’তিনি বলেন, এখন পর্যন্ত পর্যাপ্ত আমদানিকৃত আলু পেঁয়াজ পাইকারি ব্যবসায়ীদের কাছে রয়েছে।

হিলি কাস্টমস বিভাগের সুপারেন্টেন্ট আলী আকবর জানান, নভেম্বর মাসের চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host