1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

অনুকূল আবহাওয়ায় সুনামগঞ্জের হাওরে বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকরা

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮০ সময় দর্শন

অনুকূল আবহাওয়ায় সুনামগঞ্জের ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওরে বোরো ফসল চাষের জন্য প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। হাওরগুলো থেকে পানি নামতে শুরু করেছে। ধীরে ধীরে ভেসে উঠছে বোরো ফসলের জমি।

হাওরগুলোতে এখন পুরোদমে চলছে বীজতলা তৈরির কাজ। যেন কৃষকদের দম ফেলার সময় নেই। যত আগে বীজতলা তৈরি করে পরিচর্যায় মনোনিবেশ করতে পারবেন তত আগেই ধানের চারা রোপনের সুযোগ হবে। সাধারণত হাওর থেকে দেরিতে পানি নামলে বীজতলা তৈরিতে যেমন দেরি হয় তেমনি নেতিবাচক প্রভাব পড়তে পারে ফসল মাড়াইয়ের সময়ও। এবার যেন যথাসময়েই তৈরি হচ্ছে বীজতলা। সবকিছু ঠিক থাকলে সোনার ফসলে ভরে ওঠবে কৃষকের গোলা।

অগভীর নদী, হাওর থেকে পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা ও জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুযোর্গের তীব্রতা বৃদ্ধি দিনদিন হাওরাঞ্চলে বোরো ফসল উৎপাদনে নানান বাধা সৃষ্টি করছে।

গত কয়েক বছর ধরে ফসল মাড়াইয়ের সময় হাওরে আগাম পানি চলে আসা এবং চাষাবাদের সময় হাওর থেকে পানি নিষ্কাশন না হওয়া বোরো চাষাবাদে নতুন সংকট তৈরি করেছে।

এ বছর ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার আটটি হাওরে ৩২ হাজার ৯০৭ হেক্টর জমিতে বোরো ফসল চাষাবাদের জন্য ১ হাজার ৫৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত ৭ নভেম্বর থেকে দুই উপজেলায় বীজতলা তৈরির কাজ শুরু হয়েছে। বুধবার দুপুর পর্যন্ত ৩৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরির কাজ শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা। ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দুই উপজেলাতেই শতভাগ বীজতলা তৈরির কাজ শেষ হতে পারে।

ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরের কৃষক গোলাম মোস্তফা বলেন, ৩ দিন আগেই বীজতলা তৈরি কাজ শেষ করেছি। অন্য বছর হাওর থেকে দেরিতে পানি নামায় বীজতলা তৈরিতে বিলম্ব হয়। যা বোরো ফসলে বিরূপ প্রভাব ফেলে।

মধ্যনগর উপজেলার গোড়াডোবা হাওরের কৃষক রেজাউল করিম বলেন, চমৎকার আবহাওয়ায় হাওরে এখন পুরোদমে বীজতলা তৈরির কাজ চলছে। চারা উপযুক্ত হওয়ার আগে যদি হাওর থেকে পানি না নামে তাহলে রোপন কাজ পিছিয়ে যায়। এবার তা হবে বলে মনে হয়না।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা (মধ্যনগরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, এবার হাওর থেকে দ্রুত পানি নামছে। প্রথমে উফশী, পরে হাইব্রিড এবং সবেশেষে কৃষক স্থানীয় ধানের জাতের বীজতলা তৈরি করেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ শতভাগ বীজতলা তৈরির কাজ শেষ হবে বলে আশা করা যায়।

মধ্যনগর উপজেলার গোড়াডোবা হাওরের কৃষক রেজাউল করিম বলেন, চমৎকার আবহাওয়ায় হাওরে এখন পুরোদমে বীজতলা তৈরির কাজ চলছে। চারা উপযুক্ত হওয়ার আগে যদি হাওর থেকে পানি না নামে তাহলে রোপন কাজ পিছিয়ে যায়। এবার তা হবে বলে মনে হয়না।

ধর্মপাশা উপজেলা কৃষি কর্মকর্তা (মধ্যনগরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাসুদ তুষার বলেন, এবার হাওর থেকে দ্রুত পানি নামছে। প্রথমে উফশী, পরে হাইব্রিড এবং সবেশেষে কৃষক স্থানীয় ধানের জাতের বীজতলা তৈরি করেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ শতভাগ বীজতলা তৈরির কাজ শেষ হবে বলে আশা করা যায়।

ইউএনবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host