1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

“বৈষম্যহীন সংস্কার হচ্ছে কোরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কার”

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ সময় দর্শন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক বললেন, সত্যিকার বৈষম্যহীন সংস্কার হচ্ছে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী সংস্কার।শুক্রবার (২২ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার বয়ানে এ কথা বলেন তিনি।

খতিব বলেন, ‘আমাদের দেশ স্পর্শকাতর অবস্থায় আছে। আমরা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করেছি– সমতা ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য। বৈষম্য দূর করতে গিয়ে যদি আবার বৈষম্য সৃষ্টি হয় তাহলে এটা হবে– বৈষম্য শব্দের অপব্যবহার ও শহীদের রক্তের প্রতি অবিচারের নামান্তর।’

মুফতি আবদুল মালেক বলেন, ‘যে কোনো সংস্কারের আগে জেনে নেবেন এ বিষয়ে মহান আল্লাহ ও তার রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলে গেছেন। সে অনুযায়ী সংস্কার করা হলেই সত্যিকার সংস্কার সাব্যস্ত হবে। নারীকে পুরুষ আর পুরুষকে নারী বানিয়ে দেয়া ও পশ্চিমা সংস্কৃতি এ দেশে ছড়িয়ে দেয়া সংস্কার নয়। আমরা চাই, এ দেশে সব ধর্মের মানুষ পরস্পর শান্তিতে থাকুক।’

এর আগে গত সপ্তাহের বয়ানে মুফতি আবদুল মালেক বলেন, ‘আল্লাহর রাস্তায় দীন প্রতিষ্ঠার জন্য যারা শত্রুর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করে তারা হলো মূল শহীদ। এ ছাড়াও ন্যায়সংগত অধিকার আদায়ের জন্য যারা আন্দোলন করে তাদের প্রতি অন্যায়ভাবে জুলুম করে যদি তাদের হত্যা করা হয় তাহলে তারাও শহীদ হিসেবে গণ্য হবে। এই শহীদের রক্তের প্রতি সম্মান জানানো এবং তাদের আন্দোলনের উদ্দেশ্যের প্রতি শ্রদ্ধা জানানো আমাদের সবার দায়িত্ব।’

এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host