1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

ভাঙ্গুড়ায় বিএনপির নবগঠিত কমিটিকে অঙ্গ ও সহযোগী সংগঠনের শুভেচ্ছা

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৩৭৫ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো। স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, যুবদল, ছাত্রদল ও মহিলা দলের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ লিখিত এই শুভেচ্ছা বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করছেন। বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।

জানা যায়, ১৪ নভেম্বর ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায় কমিটি ঘোষণা করা হয়।  জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান ও সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার স্বাক্ষরিত ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।

২১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক করা হয় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা চেয়ারম্যান নূর মুজাহিদ স্বপনকে এবং সদস্য সচিব করা হয় উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোককে।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ হয়। এরপর উপজেলা জাতীয়তাবাদী কৃষক দল, জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয়তাবাদী পৌর ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন উপজেলা বিএনপির নতুন আহবায়ক কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

এ বিষয়ে ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন আহমেদ বলেন, নবগঠিত বিএনপির আহবায়ক কমিটি ত্যাগী ও নির্যাতিত নেতাদের নিয়ে গঠিত। তাই এটি সময়ের সেরা একটি কমিটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host