1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রাজধানীতে আদালত থেকে পালিয়েছে ডাকাতি মামলার আসামি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৩০ সময় দর্শন

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে হাতিরঝিল থানার ডাকাতি মামলার আসামি আরিফুর ইসলাম আরিফ (২৮) পালিয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১১ থেকে আসামি আরিফ পালিয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন বিভাগ) তারেক জুবায়ের।

তিনি বলেন, এরই মধ্যে আসামি পলাতকের ঘটনায় রাজধানীর কোতয়ালী থানায় মামলা করা হয়েছে। দায়িত্বে অবহেলার কারণে পুলিশের দুইজন সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এছাড়া আদালত প্রাঙ্গনের নিরাপত্তা আরও জোরদার করা হবে। আর পলাতক আসামি আরিফকে গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান জুবায়ের।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাতিরঝিল থানার ডাকাতি মামলার সন্দিগ্ধ আসামি আরিফকে এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালত থেকে পালিয়ে যান তিনি। তখন আসামির দায়িত্বে ছিল পুলিশ কনেস্টবল সিরাজ ও কাজল।

সিরাজ ও কাজলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামি আরিফকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং তার বিরুদ্ধে মামলা করা হবে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host