1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২২৬ সময় দর্শন

পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে একই স্থানে একই সময়ে বিএনপির দুই গ্রুপ সমাবেশের ডাক দেয়ায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 

সোমবার (২১ অক্টোবর) দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধরা জারি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ।

জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুস সালাম মোল্লা এবং স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলামের নেতৃত্বাধীন দুটি গ্রুপ সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেন।

এই নিয়ে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের পতনে পর সেখানে এই দুই গ্রুপের একাধিক বার মারামারির ঘটনা ঘটেছে।

আবদুস সালাম মোল্লা কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ হাসান হাসান জাফির তুহিনের এবং তরিকুল ইসলাম পাবনা-২ আসনের সাবেক এমপি সেলিম রেজা হাবিবের সঙ্গে রাজনীতি করেন।

মীর রাশেদুজ্জামান রাশেদ জানান, বিএনপি কিনা জানি না, তবে আমরা জানতে পেরেছি দুটি পক্ষ সেখানে সমাবেশ ডেকেছে।

দুদিন আগেও সেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। সমাবেশটি কে বা কারা ডেকেছে স্বীকার করছে না, তারা থানাতে বিধি মোতাবেক অবহিত করেনি।

তাই স্থানীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে, সেখানে জননিরাপত্তার হুমকিতে আছে তাই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

স্থানীয় যুবদল নেতা তরিকুল ইসলাম বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকায় চাঁদাবাজি বন্ধের দাবিতে আমরা কয়েকদিন আগে প্রশাসনকে অবহিত করেই সমাবেশ ডেকেছিলাম। কিন্তু আজকে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

এফএনএস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host