1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলায় কাউন্সিলর ইমরান জেলহাজতে

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ২৫৬ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া পৌর বিএনপি’র সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজকে হত্যা চেষ্টা মামলায় সাবেক ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা ইমরান হোসেনকে (৩২) জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

গত মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেজামিন চাইতে গেলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

ইমরান পৌরসভার ১ নম্বর ওযার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা। এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী বিএনপি নেতা সাইদুল ইসলাম বুরুজ।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর বিএনপি নেতা বুরুজ বাদী হয়ে থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন । মামলায় ইমরানকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮/১০ জনকে আসামি করা হয়।

যুবলীগ নেতা ইমরান সাবেক এমপি মকবুল হোসেনের পুত্র গোলাম হাসনাইন রাসেলের অন্যতম সহযোগী। এলাকায় তার বিরুদ্ধে বিএনপি- জামায়াতের নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি করাসহ নানা অভিযোগ রয়েছে।

জানা যায়, ২০২৩ সালের ৭ মে বিকেল ৪ টার দিকে যুবলীগ নেতা ইমরানের নেতৃত্বে ক্ষমতাসীন দলের ক্যাডাররা পৌরশহরের কলেজপাড়া এলাকায় বিএনপি নেতা বুরুজকে হাসুয়া ও ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে রেখে যায়।

এসময় তার কাছে থাকা  ৯০ হাজার টাকা এবং তার ব্যবহৃত মোবাইল ফোনটিও ছিনিয়ে নেয় তারা।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

কিন্তু বিরোধী দলের নেতা হওয়ায় সেসময় আইনের আশ্রয় নিতে পারেননি তিনি।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host