1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

অর্থ আত্মসাতের কারণে- ভাঙ্গুড়ায় দিলপাশার মন্দিরে দূর্গাপূজা অনিশ্চিত !

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ২৩৭ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার কালিমাতা মন্দিরের টাকা আত্মসাতের কারণে এবার দূর্গাপূজার আয়োজন অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকার হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, মন্দিরের সাবেক সভাপতি অশোক কুমার ঘোষের নিকট জমা থাকা ১ লক্ষ ১৫ হাজার টাকা ফেরত না দিয়ে তিনি আত্মসাতের চেষ্টা করছেন। দিলপাশার ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুবোধ কুমার ঘোষ বলেন,মন্দিরের টাকা ফেরত প্রদানের জন্য তাকে চাপ দিয়েও লাভ হচ্ছেনা। এজন্য দূর্গোৎসব নিয়ে সবাই দু:শ্চিন্তায় পড়েছেন।

দিলপাশার কালিমাতা মন্দির কমিটির সভাপতি সমরেন্দ্র ঘোষ বলেন,অশোক ঘোষ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হওয়ায় প্রভাব খাটিয়ে মন্দিরের ঐ টাকা নিজের হাতে রেখেছেন। এছাড়া সরকার পরিবর্তনের পর তিনি এলাকায় থাকছেন না। এদিকে আগামী মঙ্গলবার শারদীয় দূর্গাদেবীর আসন গ্রহন। সোমবারের মধ্যে টাকা না পেলে এখানে পূজা উদযাপন ব্যহত হবার আশংকা রয়েছে।

এ ব্যাপারে অশোক কুমার ঘোষের মোবাইল (০১৭২৪০১৯৪২৫) নম্বরে যোগাযোগের চেষ্টা করলে বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host