1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সোহরাওয়ার্দী উদ্যানে সিরাতুন্নবী (সা.) মাহফিল আজ

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২৯ সময় দর্শন

জাতীয় সিরাত উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত সিরাতুন্নবী (সা) মাহফিল আজ শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে।শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে জাতীয় সিরাত উদযাপন কমিটি প্রেস বিফ্রিংয়ে সার্বিক প্রস্তুতি সম্পন্নের ঘোষণা দেওয়া হয়। দেশের প্রবীণ আলেমে দ্বীন মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমীর সভাপতিত্বে সাংবাদিকদের সামনে সিরাত মাহফিলের ব্রিফিং করেন জাতীয় সিরাত উদযাপন কমিটির মহাসচিব ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী।

প্রেস বিফ্রিংয়ে ড. খলিলুর রহমান মাদানী জানান, সিরাতুন্নবী (সা) মাহফিল অনিবার্য কারণে শুক্রবারে পরিবর্তে শনিবারে অনুষ্ঠিত হচ্ছে। এ লক্ষ্যে আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মাহফিলের মূল প্যান্ডেলে ৬০ হাজার মুসল্লি একত্রে বসতে পারবেন। এছাড়া পুরো মাহফিল মাঠে ২ লাখের অধিক ধর্মপ্রাণ নারী-পুরুষ সমবেত হতে পারবে। নারীদের জন্য যথাযথ পর্দা রক্ষার ব্যবস্থা সহ পৃথক প্যান্ডেল করা হয়েছে।

এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মাওলানা রফিকুর রহমান মাদানী, অধ্যক্ষ মওলানা মোশারফ হোসাইন খান, অধ্যক্ষ মাওলানা ড. মহিউদ্দিন, অধ্যক্ষ মাওলানা শহিদুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা নিজাম উদ্দিন, মুহাদ্দিস মাহমুদুল হাসান, শায়খ খালেদ সাইফুল্লাহ বকশি, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আবু হানিফ নেসারী, মুফতি শফিক বিন বাহাউদ্দিন, অধ্যক্ষ ইসমাইল হোসাইন, হাফেজ নুরুল আমিন প্রমুখ।

 ঢাকা পোস্ট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host