1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় বিক্ষোভ সমাবেশ

বিশেষ প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৩৩৩ সময় দর্শন
ভারতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা:) ও ইসলাম সম্পর্কে কটুক্তির প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) জুমার নামাজের পর উপজেলা উলামা পরিষদ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।এতে শত শত তৌহিদী জনতা অংশ গ্রহণ করেন।এসময় বিক্ষোভকারীরা নারায়ে তাকবির-আল্লাহু আকবার,বিশ্বনবীর অপমান-সইবে নারে মুসলমান, দুনিয়ার মুসলিম-এক হও এক হও সহ নানা শ্লোগানে রাজপথ প্রকম্পিত করে তোলেন।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে সেখানে গিয়েই শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন,উপজেলা  উলামা পরিষদের সভাপতি মাওলানা রকিব উদ্দিন আহমাদ।সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আমিনুল হক মিয়াজী,মাওলানা মানসুরুল হক, মুফতি জিহাদুল ইসলাম,মুফতি নুরুজ্জামান নোমানী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, রাসুল (সা.) কে নিয়ে ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কটুক্তি করেন আর তাঁকে সমর্থন দেন বিজেপির বিধায়ক নীতেশ নারায়ণ রানে।এঘটনার তীব্র  নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  অবিলম্বে কটুক্তিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host