1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানী শুরু

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৪ সময় দর্শন

দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস পর ভারত থেকে আলু আমদানী শুরু হয়েছে। মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান আলু আমদানী করেছে। দিনাজপুর হিলি স্থল বন্দর আমদানী-রপ্তানি কারক অ্যাসোয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বুধবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আমদানী কারক ব্যবসায়ীরা আলু আমদানী করেছেন।

তিনি বলেন, গত বুধবার দুপুরে ভারত থেকে রাত ৮ টা পর্যন্ত ৫ টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু আমদানী করা হয়েছে।টন প্রতি আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হচ্ছে, যা কেজি দরে ২১ দশমিক ৬ টাকা পড়েছে বলে জানান হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ। তিনি বলেন, আমদানী কারকেরা পাইকারি বাজারে সর্বোচ্চ ২৫ টাকা কেজি ধরে আমদানী করা আলু বিক্রি করবেন।খুচরা বাজারে এ আলু পরিবহন খরচসহ ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেই খুচরা ব্যবসায়ীদের পুষিয়ে যাবে।

হিলি স্থলবন্দর সিএনএফ এজেন্ট পারভেজ হোসেন বলেন,ভারত সরকার যেহেতু আলুর ক্ষেত্রে শুল্ক কমে দিয়েছেন দেশে আলুর বাজার উদ্ধগতি চলমান রয়েছে। এসব বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে আলু আমদানী করতে ব্যবসায়ীদের অনুমতি দিয়েছেন। বাজারে আমদানী বাড়লে আলুর বাজার দর নিয়ন্ত্রণ থাকবে বলে ব্যবসায়ীরা মনে করছেন।সে কারণেই ভারত থেকে ব্যবসায়ীরা দীর্ঘ আড়াই মাস পর গতকাল বুধবার ৫ টি ট্রাকে এ আলু আমদানী করেছেন। সর্বশেষ গত ৮ জুলাই ভারত থেকে আলু আমদানী করা হয়েছিল। বর্তমানে ভারতে আলু মূল্য কম থাকায় দিনাজপুরসহ দেশের অন্যান্য জেলা ও ঢাকা রাজধানী থেকে ব্যবসায়ীরা আলু আমদানীর উপর গুরুত্ব দিয়ে আমদানী করতে উৎসাহ দিচ্ছেন।

আমদানী করা আলু আজ বৃহস্পতিবার হিলি স্থলবন্দর থেকে বিভিন্ন জেলায় পাইকারেরা নিয়ে যাবে। আমদানী করা আলুর বাজার দর গত আড়াই মাস আগে আমদানী করা আলু থেকে অনেক কম মূল্য হবে। বর্তমানে কম মূল্যে আমদানী করা আলুর বাজার ধরে চাহিদা থাকলে আবারো আলু আমদানী করা হবে বলে সূত্রটি নিশ্চিত করেন।

বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host