1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় উচ্চ যোগ্যতায় পৌঁছে দিতে নারী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করছেন ইউএনও

মাহবুব উল আলম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮০ সময় দর্শন

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নারী শিক্ষার্থীদের উচ্চ যোগ্যতায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিজেদের প্রস্তুত করতে অনুপ্রাণিত করছেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার। এ উদ্দেশ্যে তিনি উপজেলার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করার পাশাপাশি ছাত্রীদের সাথে মিশে যাচ্ছেন বন্ধুর মত। সেই সঙ্গে নীতি-নৈতিকতা চর্চা ও বড় হয়ে দেশসেবার জন্য লক্ষ্য স্থির করে এগিয়ে যেতে উদ্বুদ্ধকরণে পরামর্শমুলক বক্তব্য দিচ্ছেন তিনি। বিশেষ করে এ অঞ্চলে পিছিয়ে পড়া নারী শিক্ষার্থীদের লেখাপড়া শিখে বড় হয়ে জনসেবার জন্য উৎসাহিত করছেন। এজন্য সবাইকে তাদের স্বপ্ন বাস্তবায়নে কঠোর অধ্যাবসায়ের পরামর্শ দিচ্ছেন।

এ কারণে তিনি ছাত্র-ছাত্রীদের কাছে ইতোমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছেন। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে গেলেই শিক্ষার্থীরা তার কথা শুনতে উন্মুখ হয়ে থাকেন। কখনো কখনো তিনি ছাত্র-ছাত্রীদের সাথে ফটো সেশনেও যোগ দেন। স্থানীয় অভিভাবকরা ইউএনও’র এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।

নাসরিন এবং এলিনা নামের নবম শ্রেণির দুই শিক্ষার্থী বলেন,“ইউএনও মহোদয়ের বক্তব্য শুনে কঠিন বাস্তবতা উপলব্দি করতে পেরেছি, আবার আশান্বিত হয়েছি। এখন আমরা ইউএনও নাজমুন নাহার ও সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী ম্যাডামের মত বড় হয়ে দেশের জন্য কাজ করার স্বপ্ন দেখছি”।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাকিম বলেন,ইউএনও মহোদয় বিদ্যালয় পরিদর্শনের পর শিক্ষাথীদের সাথে কথা বলেন এবং নারীদের নিয়ে প্রচলিত সকল কুসংস্কার এড়িয়ে বড় হবার স্বপ্ন দেখাচ্ছেন। এতে ইতিবাচক সাড়া পড়েছে। ছেলেদের পাশাপাশি মেয়ে শিক্ষাথীরা এখন অনেক স্বতস্ফুর্ত ও ডেডিকেটেড হয়ে উঠেছে বলে তিনি জানান।

ইউএনও নাজমুন নাহার বলেন,সকল শিক্ষার্থীকে একটি নৈতিক দেশগড়ার ব্রত নিয়ে এগিয়ে যেতে হবে। এ লক্ষ্য সামনে রেখে একটা স্বপ্ন দেখতে তিনি ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করছেন। তিনি নিজে একজন নারী হিসাবে এ মহৎ কাজে অংশ নিয়েছেন এবং অন্য নারীরা যাতে পিছিয়ে না থাকে সেজন্য তাদের সাথে ঘনিষ্ট হয়ে উদ্বুদ্ধকরণের কাজটি করছেন বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host