1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সাঁথিয়ায় জানালার গ্রীল কেটে দুর্ধর্ষ চুরি

সাঁথিয়া প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪০ সময় দর্শন

পাবনার সাঁথিয়ায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা জানালার গ্রীল কেটে শয়ন কক্ষে ঢুকে আলমারি ভেঙ্গে স্বর্ণালংকারসহ নগদ অর্থ ও মোবাইল ফোন নিয়ে গেছে।রোববার (২২সেপ্টেম্বর) দিবাগত রাতে সাঁথিয়া পৌরসভাধীন দক্ষিণ বোয়াইলমারী গ্রামের শামসুল আলম ঠান্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত শামসুল আলম ঠান্টু বলেন, প্রতিদিনের মত আমি রাত সাড়ে ১০টার দিকে ঘুমিয়ে পড়ি। রাত ২টার দিকে হঠাৎ জেগে দেখি আমার পাশে মোবাইল ফোন নেই। এরপর দেখি পাশের রুমের দরজা ভেতর থেকে আটকানো। পরে কৌশলে রুমের দরজা খুলে দেখি জিনিস পত্র সব এলোমেলো এবং জানালার গ্রীল কাটা। চোরেরা নগদ ২ লক্ষ টাকা,৮ভরি স্বর্ণালংকারসহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে বলে দিনি জানান। তিনি এ ব্যাপারে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আনোয়ার হোসেন বলেন,এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host