1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

পাবনায় দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক

ডিডিএন ডেস্ক
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৬ সময় দর্শন

পাবনায় এক ভুয়া কর্নেল ও এক ভুয়া জুনিয়র কমিশন্ড অফিসারকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর)  বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়  সেনা কর্মকর্তা পরিচয়ে অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা কালে দুই ভুয়া সেনা কর্মকর্তাকে আটক করা হয়।  এ সময় জেলা প্রশাসক  মফিজুল ইসলাম জানান, হাসিব রহমান নামে এক ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর কর্নেল এবং অপর এক ব্যক্তি মেহেদী হাসান নিজেকে জেওসি পরিচয় দিয়ে পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনের অনুমতি চান। সন্দেহ হলে তিনি সেনাবাহিনীকে খবর দেন। সেনা সদস্যরা ঘটনাস্থলে এসে এ দুজনকে ভুয়া বলে সনাক্ত করেন। পরে তাদের কে পুলিশে সোপর্দ করে। আটকৃত  ভূয়া কর্নেল হাসিব রহমান ঢাকার মোহম্মদপুরের হাবিবুর রহমানের ছেলে এবং ভূয়া জেওসি মেহেদী হাসান ফরিদপুরের নাগরকান্দা ইউনিয়নের রসুলপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রওশন আলী ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভুয়া দুই সেনা কর্মকর্তা আটকের খবর জেলা প্রশাসক কার্যালয় থেকে দিয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। তবে এই ঘটনার মামলা প্রক্রিয়াধীন চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host