1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় পুলিশ সুপারের সাথে রাজনীতিবিদ ও সংবাদকর্মীদের মতবিনিময়

ভাঙ্গুড়া প্রতিনিধি
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮২ সময় দর্শন

পাবনার নবাগত পুলিশ সুপার মোরতোজা আলী খাঁনের সাথে স্থানীয় রাজনীতিবিদ,সংবাদকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ভাঙ্গুড়া থানার সভাকক্ষে এ মতবিনিময় সভা হয়।

সভায় পুলিশ সুপার বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ফলে আমরা আজ এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। তাদের অবদান অনস্বীকার্য। এই আন্দোলন নস্যাৎ করতে কিছু স্বার্থান্বেষী পুলিশ অফিসার পুলিশকে জনতার মুখোমুখি দাঁড় করিয়েছিল। এর জন্য সব পুলিশ দায়ী নয়। পুলিশ যেন স্বাভাবিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারে সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। পুলিশ সুপার বলেন, এলাকার সাম্প্রদায়িক-সম্প্রীতি যেন কেউ বিনষ্ট করতে না পারে সেজন্য সবাইকে সর্তক থাকতে হবে।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এসপি সার্কেল(চাটমোহর) হাবিবুল ইসলাম, ভাঙ্গুড়া থানার ওসি নাজমুল হক,ওসি (তদন্ত) আব্দুল করিম,উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু, সাবেক সাধারণ সম্পাদক নুর মোজাহিদ স্বপন, জেলা জামায়াতে ইসলামীর (তরবিয়ত) সেক্রেটারি মাওলানা আলী আজগর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মহির উদ্দিন,উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বরাত,ভাঙ্গুড়া প্রেসক্লাবের আহবায়ক অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, পৌর বিএনপি’র আহবায়ক কাউন্সিলর রফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম বুরুজ, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাকির হোসেন,পৌর বিএনপি’র  যুগ্ম আহবায়ক কাহহার বাবর,উপজেলা পূজা উদ যাপন কমিটির সভাপতি মলয় কুমার দেব,উপজেলা বিএনপি’র সাবেক সমবায় বিষয়ক সম্পাদক আবেদ আলী মেম্বর,পৌর বিএনপি’র নেতা আবুল কাশেম,উপজেলা বিএনপি’র নেতা আহমেদ শরীফ,

উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফিরোজ আহমেদ,উপজেলা যুবদলের আহবায়ক ফরিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাব হোসেন খান, যুগ্ম আহবায়ক আব্দুল আলিম,যুগ্ম আহবায়ক মামুন আহমেদ,উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক হুমায়ুন কবির,উপজেলা কৃষকদলের আহবায়ক আখিরুজ্জামান মাসুম,উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ুন কবির মুন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মেহেদী হাসান পান্না,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হুমায়ুন কবির,উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু হুরায়রা হৃদয় প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host