1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ভাঙ্গুড়ার আব্দুল জব্বার

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ৫০৮ সময় দর্শন

চিকিৎসাসেবা সম্প্রসারে বিশেষ অবদান রাখায় আবারও শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২২ লাভ করেছেন আব্দুল জব্বার। তিনি পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের শাহানগর গ্রামের আব্দুল জলিলের ছেলে ও বে-সরকারি হাসপাতাল “ভাঙ্গুড়া হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক”।

শুক্রবার রাতে রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শেরে বাংলা গবেষণা পরিষদের পক্ষ থেকে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ও শেরে বাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

উল্লেখ্য, চিকিৎসাসেবা সম্প্রসারে বিশেষ অবদান রাখায় তিনি ২০২১ সালে শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে ‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড’, মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটির (মাপসাস) পক্ষ থেকে ‘মাদার তেরেসা’ গোল্ড মেডেল, এবং মুক্তিযোদ্ধের চেতনা বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে ‘গোল্ডেন জুবিলী এ্যাওয়ার্ড লাভ করেন।

এ বিষয়ে আব্দুল জব্বার জানান, দীর্ঘদিন ধরে তিনি বেসরকারি হাসপাতালের মাধ্যমে এলাকার মানুষের স্বাস্থ্যসেবা দিয়ে আসছেন। এ সম্মাননাগুলো তাঁর কাজে অনুপ্রেরণা জোগাবে বলেও মনে করেন তিনি।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host