1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় কোভিড-১৯ বুস্টার ডোজ টিকা প্রদান সপ্তাহে:ইউনিয়ন কেন্দ্রগুলো থেকে ভ্যাকসিন গ্রহনের আহবান

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৫৫৪ সময় দর্শন

ভাঙ্গুড়া সংবাদদাতা:
আজ শনিবার (৪ জুন) থেকে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় কোভিড-১৯ এর তৃতীয় বা বুস্টার ডোজ ভ্যাকসিনেশনের লক্ষ্যে টিকা প্রদান সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলার ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একযোগে টিকা প্রদান করা হচ্ছে। দ্বিতীয় ডোজ নেওয়ার পর যাদের চার মাস অতিবাহিত হয়েছে তারা তৃতীয় বা বুস্টার ডোজ ািনতে পারবেন। পুর্বে নিজ নিজ ইউনিয়নের টিকা কেন্দ্রগুলো থেকে যারা ২য় ডোজের টিকা গ্রহন করেছেন সেই কেন্দ্রগুলো থেকেই বুস্টার ডোজ দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে প্রচার-প্রচারণার জন্য শনিবার উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে প্রেস ব্রিফিং করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: হালিমা খানম।
ডা: হালিমা বলেন,দ্বিতীয় ডোজের টিকা গ্রহনকারীদের সবাইকে বুস্টার ডোজ দেওয়া হবে। আজ ৪ জুন শনিবার হতে আগামী ৯জুন বৃহস্পতিবার পর্যন্ত ইউনিয়ন কেন্দ্রগুলোতে টিকা প্রদান করা হবে। এজন্য অ্যাস্ট্রজনিকা,ফাইজার ও মডার্না ভ্যাকসিন পর্যাপ্ত পরিমানে মজুদ রয়েছে। তাই এই সময়ের মধ্যে সবাইকে টিকা গ্রহনের জন্য তিনি আহবান জানান। সেই সঙ্গে দ্বিতীয় ডোজের টিকা গ্রহনেচ্ছু ব্যক্তিরা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা নিতে পারবেন বলেও তিনি জানান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,কোভিড-১৯ মোকাবেলায় ভ্যাকসিনেশনের ক্ষেত্রে ভাঙ্গুড়া উপজেলা যথেষ্ট অগ্রগামী রয়েছে। বুস্টার ডোজ প্রদানের ক্ষেত্রেও যাতে এর ব্যতিক্রম না ঘটে,সেজন্য তিনি সাংবাদিক,মসজিদের ইমাম,জনপ্রতিনিধি,শিক্ষক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।


প্রেস বিফ্রিং এ স্থানীয় ও জাতীয় পত্রিকার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host