1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

টিকার বুস্টার ডোজের বয়সসীমা কমেছে

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৭ জানুয়ারি, ২০২২
  • ৫২৮ সময় দর্শন
টিকার বুস্টার ডোজের বয়সসীমা কমেছে

মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে টিকার বুস্টার ডোজের বয়সসীমা কমানো হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ‘এখন থেকে ৫০ বছর বয়সীরাও বুস্টার ডোজ পাবেন।’

আজ সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে অনুমোদন দিয়েছেন। এখন থেকে ৫০ বছর বয়স থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা এখন পর্যন্ত এক কোটি ৭ লাখ শিক্ষার্থীকে টিকা দিয়েছি। এখনো প্রায় ৯ কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। আমাদের টিকার কোনো ঘাটতি হবে না।’

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর থেকে দেশে করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগ শুরু হয়। শুরুতে ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হয়।

সেসময় স্বাস্থ্য অধিদপ্তর জানায়, শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাচ্ছেন সম্মুখসারির যোদ্ধা-চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্করা। আগের দুই ডোজ যে কেন্দ্র থেকে দেওয়া হয়েছে, ওই কেন্দ্র থেকেই বুস্টার ডোজ দেওয়ার জন্য এসএমএস পাঠানো হবে। এজন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই।

এর আগে গত ১৯ ডিসেম্বর করোনার নতুন ধরন ওমিক্রন রোধে ১৭ জন প্রবীণ নাগরিককে দিয়ে শুরু হয় বুস্টার ডোজ কার্যক্রম। প্রথম ব্যক্তি হিসেবে বুস্টার ডোজ নেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host