1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

চাটমোহর প্রিমিয়ার লীগে খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
  • ৫০১ সময় দর্শন
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
আগামী অক্টোবর মাসে পাবনার চাটমোহরে প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে ত্রিদলীয় চাটমোহর প্রিমিয়ার লীগ (সিপিএল)। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়ে গেল লীগে অংশগ্রহণকারী তিনটি দলের খেলোয়ারদের নিলাম অনুষ্ঠান। দেশে উপজেলা পর্যায়ে এটাই প্রথম কোনো লীগে খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত হলো।
চাটমোহর ক্রিকেট একাডেমীর আয়োজনে রোববার (০৬ সেপ্টেম্বর) সকাল দশটায় চাটমোহর ডায়মন্ড ফুড কর্নার এন্ড কমিউনিটি সেন্টারে অনাড়ম্বর অনুষ্ঠানে খেলোয়ারদের নিলাম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকতেখারুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি রকিবুর রহমান টুকুন, সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল, চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, চিকিৎসক ডাক্তার এম এ মতীন, সাংবাদিক শাহীন রহমান, এম এ জিন্নাহ, তুষার ভট্টাচার্য, ব্যবসায়ী রনি রায় প্রমুখ উপস্থিত ছিলেন। চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালুর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন একাডেমীর সহ-সাধারণ সম্পাদক রাজীব কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে লটারীর মাধ্যমে তিনজন আইকন প্লেয়ারকে বাছাই করে নেন তিন দলের কোচ ও ম্যানেজার। তাদের মধ্যে চাটমোহর ওয়ারিয়রস-এ রাসেল শেখ, চাটমোহর ফাইটার-এ মোবারক হোসেন এবং চাটমোহর রাইডার্স-এ সজিব কুমার দাস অন্তর্ভূক্ত হয়। পরে এ প্লাস, এ, বি ও সি ক্যাটাগরীর অন্তর্ভূক্ত ৪৬ জন খেলোয়ারকে লটারীর মাধ্যমে ডেকে নেয় দল তিনটি।
চাটমোহর ক্রিকেট একাডেমীর সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, গত ২৫ আগস্ট ত্রিদলীয় ক্রিকেট টুর্নামেন্টের নিবন্ধন ফর্ম বিতরণ শুরু হয়। ৩১ আগস্ট পর্যন্ত লীগে অংশ নিতে রেজিস্ট্রেশন ফরম পূরণ করেন ৬১ জন ক্রিকেটার। তার মধ্য থেকে সর্বমোট ৪৯ জন ক্রিকেটারকে নিলামের জন্য বাছাই করে চাটমোহর ক্রিকেট একাডেমী। তিন দলে তিনজন অভিজ্ঞ কোচও নিয়োগ দেয় ক্রিকেট একাডেমী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host