1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন

শুটিংয়ে আচমকা ঢুকে গেল মোটরসাইকেল, পা ভাঙলো নায়িকার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ৪৩৫ সময় দর্শন
শুটিংয়ে আচমকা ঢুকে গেল মোটরসাইকেল, পা ভাঙলো নায়িকার

বিনোদন ডেস্ক

শুটিং চলছে, এরমধ্যেই আচমকা মোটরসাইকেল ঢুকে পড়ে। আর তা সরাসরি ধাক্কা দেয় অভিনেতা-অভিনেত্রীকে। দু’জনেই ছিটকে পড়েন রাস্তার ওপারে। আহত হন গুরুতর। এমনই এক ঘটনা ঘটেছে কলকাতায়। আর এ ঘটনায় পা ভেঙে গেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের। তিনি বাংলাদেশি সিনেমা ‘হৃদয়জুড়ে’তেও অভিনয় করেছেন।

কলকাতার পত্রিকা আনন্দবাজার জানায়, গতকাল শুক্রবার রাত ১১টায় কলকাতার রাজারহাটে ‘মহাভারত মার্ডারস’ নামে একটি ওয়েব সিরিজের শুটিং চলছিল। এতে তার সহশিল্পী হিসেবে কাজ করছিলেন অর্জুন চক্রবর্তী। তবে শুটিংয়ের সেটে আচমকাই ঢুকে পড়ে এক বেপরোয়া বাইক। কর্ডন ভেঙে সরাসরি ধাক্কা মারে প্রিয়াঙ্কা ও অর্জুনকে।

এতে গুরুতর আহত হন প্রিয়াঙ্কা। চোট পান অর্জুনও। স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে জানা যায়, প্রিয়াঙ্কার পায়ের হাড় ভেঙে টুকরো হয়ে গেছে। আজ শনিবার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন ওই হাসপাতালের চিকিৎসকেরা।

জানা যায়, সেই আক্রমণকারী বাইকার লাপাত্তা। আর আপাতত বন্ধ আছে ওয়েব সিরিজের শুটিংও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host