1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শিশুকন্যা হত্যায় সৎমায়ের ফাঁসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৫০৯ সময় দর্শন
শিশুকন্যা হত্যায় সৎমায়ের ফাঁসি

অনলাইন ডেস্কঃ

খুলনার তেরখাদা উপজেলায় শিশুকন্যা তানিশা হত্যার দায়ে সৎমা তিথী আক্তার মুক্তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

আজ সোমবার খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, তানিশা তেরখাদা উপজেলার আড়কান্দি গ্রামের আনসার ব্যাটালিয়ন সদস্য মো. খাজা শেখের মেয়ে। আগের স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর খাজা ২০২০ সালে ফকিরহাট উপজেলার আট্রাকি গ্রামের দক্ষিণপাড়া এলাকার মুক্তাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই মুক্তা  মোবাইলে বিভিন্ন ব্যক্তির সঙ্গে ইমো ও মেসেঞ্জারে কথা বলতেন। এ নিয়ে স্ত্রীকে সন্দেহ করতেন  খাজা। মেসেঞ্জারে অন্য একজনের সঙ্গে কথা বলা নিয়ে চলতি বছরের এপ্রিলে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় খাজার। একপর্যায়ে খাজা স্ত্রীকে তালাক দেওয়ার হুমকি দেন। এতে খাজার ওপর প্রতিশোধ নিতেই শিশু তানিশাকে হত্যার পরিকল্পনা করেন মুক্তা। স্বামীর সঙ্গে ঝগড়ার তিনদিন পর ৫ এপ্রিল রাতে ঘুমন্ত তানিশাকে দা দিয়ে ঘাড়ে ও মাথায় আঘাত করে হত্যা করেন মুক্তা।

এ বছরের ৩১ মে মামলার তদন্ত কর্মকর্তা এসআই শফিকুল ইসলাম মুক্তাকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেন। মামলায় মোট ২৩ জন সাক্ষ্য দিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host