1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শেষ ভরসা ডিম ও কাঁচা পেঁপের দামও চড়া গত এক সপ্তাহে দেশের নদ-নদী থেকে ১৭ মরদেহ উদ্ধার নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন তামিমের খালু শিশু হত্যা-ধর্ষণের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রগতিশীল শিক্ষকদের বিবৃতি দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দেশে ১৬ মাসে ৫২২ শিশু হত্যা, ধর্ষণের শিকার ১ হাজার ২২৩ শিশু: আসক হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু এক সপ্তাহে নদী থেকে উদ্ধার ১৭ মরদেহ ভিজিএফের বিপুল পরিমাণ সরকারি চাল জামায়াত নেতার বাড়ি থেকে উদ্ধার

আলোকিত বাংলাদেশ পত্রিকা বন্ধ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৪১৫ সময় দর্শন
আলোকিত বাংলাদেশ পত্রিকা বন্ধ

অনলাইন ডেস্কঃ

দৈনিক পত্রিকা আলোকিত বাংলাদেশ আপাতত প্রকাশ করা হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার পত্রিকার হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক ও কর্মীদের এ তথ্য জানানো হয়েছে। এতে প্রায় শতাধিক সাংবাদিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়লেন।

জানা গেছে, পত্রিকাটি ১১ মাসের বেতন-ভাতা পরিশোধ করেনি। আগে চাকরিচ্যুত বা অব্যাহতি নেওয়া অন্তত ২৫ জন সাংবাদিক-কর্মচারীর পাওনাও পরিশোধ করেনি কর্তৃপক্ষ।

পত্রিকাটির এক সাংবাদিক জানান, হিসাব বিভাগের পক্ষ থেকে সাংবাদিক-কর্মীদের জানানো হয় মালিকপক্ষ আপাতত আলোকিত বাংলাদেশ আর প্রকাশ করবে না। এ ব্যাপারে সাংবাদিকদের মতামত জানতে চাওয়া হয়েছে। তবে দ্রুত সময়ের মধ্যে বেতন-ভাতা পরিশোধ করতে হিসাব বিভাগের সংশ্লিষ্টদের জানিয়েছেন সাংবাদিকরা।

এ বিষয়ে বক্তব্য জানতে আলোকিত বাংলাদেশ পত্রিকার সম্পাদক কাজী রফিকুল আলমের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সাড়া মেলেনি। ভুক্তভোগী সাংবাদিকরা জানান, ৯ মাসের বেতন-ভাতা দুই মাস পর পর কিস্তিতে পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। ৯ বছর ধরে কর্মরতদের অন্যান্য কোনো পাওনা দেওয়ার বিষয়ে মৌখিকভাবে কোনো কিছু বলা হয়নি। পত্রিকার প্রধান কার্যালয় রাজধানীর ১৫১/৭ গ্রিন রোডে। সেখানে অফিস ভাড়াও বাকি রয়েছে। অফিসটিও ছেড়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host