1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের ফাঁসি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ৩৮৮ সময় দর্শন
ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের ফাঁসি

রংপুর প্রতিনিধি//

রংপুরের পীরগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় হিরু মিয়া নামে এক যুবককের ফাঁসির দণ্ডাদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়েছে। আজ রোববার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক আলী আহাম্মেদ এ আদেশ দেন।

রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ার উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত-৩ এর বিশেষ পিপি অ্যাডভোকেট তাইজুর রহমান লাইজু। তিনি বলেন,আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছে শিশুটির পরিবার।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, পীরগঞ্জের ফতেপুর গ্রামে ২০১৩ সালের ১১ এপ্রিল শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে হিরু মিয়া। পরে শ্বাসরোধে হত্যা করে  লাশ গুম করার উদ্দেশ্যে ঘরের ভেতর মাটিচাপা দিয়ে রাখে। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির চাচা খলিলুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ২০১৪ সালের ২৩ জুন আদালতে অভিযোগপত্র দেন। আদালত বিভিন্ন তথ্য-প্রমাণ বিশ্লেষণ ও সাক্ষীদের সাক্ষ্য এবং জেরা শেষে হিরু মিয়াকে দোষী সাব্যস্ত করে রোববার রায় দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host