1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ভাঙ্গুড়ার আব্দুল জব্বার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ৬০৯ সময় দর্শন
শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন ভাঙ্গুড়ার আব্দুল জব্বার
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ
‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ ‘ লাভ করেছেন পাবনার ভাঙ্গুড়ার আব্দুল জব্বার । এলাকায় চিকিৎসা সেবা সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদ তাঁকে এ সম্মানে ভূষিত করেন।
আব্দুল জব্বার ভাঙ্গুড়া পৌর শহরের অত্যাধুনিক বেসরকারি হাসপাতাল হেলথ কেয়ার লিমিটেডের পরিচালক ও বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশান ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি।
গত শনিবার বিকেলে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলানায়তনে অনুষ্ঠিত শে রে বাংলা এ কে ফজলুল হকের ১৪৮ তম জন্ম বার্ষিকী উপলক্ষে‘ শেরে বাংলার কর্মময় জীবনী’ শীর্ষক আলোচনাসভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁকে সম্মাননা ক্রেস্ট, গোল্ড মেডেল ও সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমানের হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।
আব্দুল জব্বার জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত রয়েছেন। তাঁকে ‘শেরে বাংলা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ ‘ প্রদান করায় তিনি আনন্দিত। এ সম্মাননা তাঁর কাজে অনুপ্রেরণা জোগাবে বলে তিনি মনে করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host