1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ, শিক্ষক বরখাস্ত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ৩৭৩ সময় দর্শন
শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণ, শিক্ষক বরখাস্ত
অভিযুক্ত শিক্ষক কামরুজ্জামান। ছবি : সংগৃহীত

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার নন্দীগ্রামের রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হালিমা খাতুনের সঙ্গে অশালীন আচরণের অভিযোগের সত্যতা মেলায় সহকারী শিক্ষক কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা কর্মকর্তা তাহমিনা খাতুন স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১১ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে রণবাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার সঙ্গে অশালীন আচরণের খবর প্রকাশ হয়। এর পরিপ্রেক্ষিতে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হেমায়েত আলী তদন্ত করে ২১ অক্টোবর প্রতিবেদন দাখিল করেন। তদন্তে প্রধান শিক্ষিকার সঙ্গে বিদ্যালয় চলাকালে অশালীন আচরণের সত্যতা পাওয়া গেছে।

আদেশে আরও বলা হয়, ওই ঘটনায় সহকারী শিক্ষক কামরুজ্জামানকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। এ সময়ে তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন। এ ছাড়া কামরুজ্জামানের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। মামলায় তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য ব্যক্তিগত শুনানিতে অংশ নিতে বলা হয়েছে।

অভিযোগ থেকে জানা যায়, বিদ্যালয়টি সহকারী শিক্ষিকা শাহিনা আক্তার গত ৯ অক্টোবর নৈমিত্তিক ছুটিতে ছিলেন। তার অনুপস্থিতির কারণে প্রধান শিক্ষিকা ওইদিন সকাল সাড়ে ৯টায় সহকারী শিক্ষক কামরুজ্জামানকে চতুর্থ শ্রেণির গণিত ক্লাস নিতে বলেন। তখন সহকারী শিক্ষক কামরুজ্জামান প্রধান শিক্ষিকার হালিমা খাতুনের সঙ্গে অশালীন আচরণ ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এর আগেও বিভিন্ন সময় ওই শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন। বাধ্য হয়ে তিনি নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে সাময়িক বরখাস্ত সহকারী শিক্ষক কামরুজ্জামান জানান, তিনি এ সাময়িক বরখাস্তের ব্যাপারে কোনো আপিল করবেন না। এ ছাড়া এ ব্যাপারে তিনি কারও কাছে কোনো মন্তব্য করবেন না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host