1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আ.লীগ নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ, দুই ভাই আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ৩৭৭ সময় দর্শন
আ.লীগ নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগ, দুই ভাই আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি/

সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নাম ভাঙ্গিয়ে ও শেখ হাসিনা লীগের পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই সহদর ভাইকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ বিএডিসি সরকারি অফিসে চাঁদার টাকা নিতে গেলে তাদেরকে আটক করে পুলিশে তুলে দেওয়া হয়। আটক হওয়া ওই ব্যক্তিদের বাড়ি সিরাজগঞ্জের পৌর এলাকায়।

বিএডিসি অফিসের নির্বাহী প্রকৌশলী মাজুদ আলম জানান, প্রথমে ফোনে শেখ হাসিনা লীগ নামের একটি সংগঠনের নাম দিয়ে মোবাইলে ক্ষুদে বার্তা পাঠায়। পরে আজ রোববার দুপুরে প্রতারক সহোদর দুই ভাই ফিরোজ ও রেজা এসে পার্টির প্রোগ্রাম করতে হবে বলে ১০ হাজার টাকা টাকা দাবি করেন। এ সময় ফিরোজ এই সংগঠনের কর্মী পরিচয় দেন। একইসঙ্গে এই সংগঠনের সভাপতি বর্তমান জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা বলে পরিচয় দেন এবং তিনি পাঠিয়েছেন বলে দাবি করেন।

পরে হাসনা হেনাকে বিষয়টি জানালে এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। পাশাপাশি এ ধরনের কোনো সংগঠন নেই বলে জানান তিনি। পরে পুলিশকে খবর দিয়ে ফিরোজ ও রেজাকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনা হেনা বলেন, ‘শেখ হাসিনা লীগ বলে কোনো সংগঠন নেই। এক ধরনের প্রতারক চক্র এই কাজ করে আওয়ামী লীগের সুনাম ক্ষুন্ন করছে ও আমাদের নেতাকর্মীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।’

এ বিষয়ে সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, তাদেরকে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। আটক ব্যক্তিরা আপন দুই ভাই। এ ধরনের অনৈতিক কাজে এর আগেও তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host