1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

চাটমোহরে পিতাকে মারপিট করার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৪৭৭ সময় দর্শন
চাটমোহরে পিতাকে মারপিট করার অভিযোগে স্কুলশিক্ষক ছেলে আটক

চাটমোহর  প্রতিনিধি

পাবনার চাটমোহরে স্কুলশিক্ষক ছেলের হাতে মারপিটের শিকার হয়েছেন এক অসহায় পিতা। পিতাকে কিল ঘুষি ও লাথি মারাসহ মারপিট করার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নিন্দার ঝড় উঠেছে চারিদিকে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের মহেলা বাজারে।

এ ব্যাপারে পিতা হাজী মোঃ আতাউর রহমান (৭৫) চাটমোহর থানায় অভিযোগ করলে পুলিশ রাতে স্কুলশিক্ষক ছেলে মোঃ মজনুর রহমান (৪৫) কে আটক করেছে। বুধবার দুপুরে আটক স্কুলশিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে,পিতার কাছ থেকে জমি লিখে নিতে না পেরে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট হাইস্কুলের ভোকেশনাল শাখার ট্রেড ইন্সট্রাক্টর মোঃ মজনুর রহমান মঙ্গলবার সকালে তার পিতা হাজী মোঃ আতাউর রহমানের কর্মস্থল মহেলা বাজার ডাকঘরে ঢুকে পিতাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও কিল ঘুষি মারা শুরু করেন।

 একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। এক সময় মোবাইল ফোন নিয়ে ওই শিক্ষক মোটরসাইকেলে উঠতে চাইলে তার পিতা হাজী আতাউর রহমান বাধা দেন। তখনই পিতাকে লাথি মারেন শিক্ষক নামধারী মজনুর রহমান। এছাড়াও প্রকাশ্যে পিতার সাথে ধাক্কাধাক্কি ও দস্তাদস্তি করেন। আশপাশের লোকজন এসে শিক্ষক মজনুকে নিবৃত করে উত্তম মাধ্যম দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

এ ঘটনার পর অসহায় পিতা চাটমোহর থানায় আসেন এবং লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার রাত ১২টার দিকে থানায় মামলা হয়। পুলিশ শিক্ষক ছেলেকে আটক করে। আতাউর রহমানকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আঃ ছালাম বলেন,বিষয়টি খুবই লজ্জাকর ও দুঃখজনক। একজন শিক্ষকের কাছ থেকে এমন আচরণ কাম্য নয়। বিষয়টি আমি ইউএনও স্যারকে জানিয়েছি।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত উসলাম জানান,বিষয়টি খুবই গর্হিত। থানায় মামলা হয়েছে। আইনগতভাবেই ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host