1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সুইস ব্যাংকের টাকা ফিরে পেলে ‘পুলিশকে ৫০০ কোটি টাকা’ দেবেন মুসা

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৩৭৭ সময় দর্শন
সুইস ব্যাংকের টাকা ফিরে পেলে ‘পুলিশকে ৫০০ কোটি টাকা’ দেবেন মুসা

অনলাইন ডেস্কঃ

আলোচিত ধনকুবের মুসা বিন শমসেরের সুইস ব্যাংকে ৮২ মিলিয়ন ডলার আটকে আছে। বাংলাদেশি টাকায় এটি প্রায় ৭০০ কোটি টাকা। এই টাকা আনতে পারলে তিনি পুলিশকে দেবেন ৫০০ কোটি টাকা।

মুসাকে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে ডিবি কার্যালয়ের গেটে সাংবাদিকদের ব্রিফ করেন ডিবির যুগ্ম-কমিশনার হারুন-অর-রশীদ।

তিনি বলেন, ‘আমরা জিজ্ঞাসাবাদ করেছি। ৮২ মিলিয়ন ডলার প্রসঙ্গে বলেছেন। বলেছেন, সুইচ ব্যাংকে টাকাটা আটকা আছে। এই টাকা পেলে তিনি পুলিশকে ৫০০ কোটি টাকা দেবেন, দুদককে ২০০ কোটি টাকা দিয়ে বিল্ডিং করে দেবেন, দ্বিতীয় পদ্মা সেতু করে দেবেন। এগুলো বলেছেন।’

মুসাকে কী জিজ্ঞাসা করেছেন জানতে চাইলে ডিবির যুগ্ম কমিশনার বলেন, ‘উনাকে আমার কাছে রহস্যময় মানুষ মনে হয়েছে। কাদের নাইন পাস লোক, তাকে উপদেষ্টা বানালেন কেন? ২০ কোটি টাকার চেক দিলেন কেন?

‘উনি (মুসা) বলেছে লাভ দেবে। কিন্তু উদ্দেশ্য আমরা জানি না। মুসা সাহেব দেখেছেন, কাদের মাঝি বড় বড় লোকের সঙ্গে কথা বলেন। কাদেরের সঙ্গে উনার অনেক সম্পর্ক রয়েছে। উনি বাবা সোনা ডাকেন। ছেলের চেয়ের ঘনিষ্ঠ সম্পর্ক।’

ডিবি কর্মকর্তা হারুন বলেন, ‘উনি (মুসা) কী টাইপের মানুষ আমরা বুঝি না। তবে উনার সঙ্গে ভুয়া এডিশনাল সেক্রেটারি কাদের মাঝির যে সম্পর্ক, এর দায় তিনি এড়াতে পারবেন না।’

তিনি জানান, মুসা তাদের কাছে দাবি করেছেন, তিনি প্রতারিত হয়েছেন। উনি নিজেও মামলা করবেন।

‘আমরা সবকিছু তদন্ত করছি। আমরা যেটা করার দরকার সেটাই করব। উনি মামলা করলে সেটাও আমরা তদন্ত করব’-বলেন গোয়েন্দা কর্মকর্তা।

সূত্রঃ যুগন্তর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host