1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

প্রতিমায় অগ্নিসংযোগ, হাতেনাতে নারী আটক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫০১ সময় দর্শন
প্রতিমায় অগ্নিসংযোগ, হাতেনাতে নারী আটক

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি/

ঢাকার কেরানীগঞ্জে একটি পূজামণ্ডপের দুর্গা প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনায় হাজেরা বেগম (৩০) নামের এক নারীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজ সোমবার সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন শাক্তা ইউনিয়নের জোয়াইল দুর্গা মন্দিরে এ ঘটনা ঘটে।

জোয়াইল দুর্গা মন্দিরের পুজা উদযাপন কমিটির সভাপতি ধিনেশ বর্মণ বলেন, আজ মহাষষ্ঠী ও দেবীর বোধন। অথচ আজ সকালেই আমাদের মন্দিরে প্রতিমায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ওই নারী দুর্গার বাহন সিংহের কেশরে আগুন লাগিয়ে দেন। পরে আমরা তাকে ধরে পুলিশে দিয়েছি।

এ বিষয়ে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেরানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মদন মোহন সরকার বলেন, কেরানীগঞ্জের মানুষ সব সময় সাম্প্রদায়ক সম্প্রীতির মধ্য দিয়ে বিভিন্ন উৎসব পালন করে। কিন্তু এবার একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আমরা এটা কোনভাবেই কামনা করিনি।

স্থানীয় শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন বলেন, সংবাদ পেয়েই আমি ঘটনাস্থলে পরিদর্শন করি। পরে ওই নারীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুজামণ্ডপে পুজার কর্মসূচি চালু করে দেওয়া হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবউদ্দিন কবির বলেন, ওই নারীকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ। তবে এর পেছনে অন্য কেউ আছেন কি না সেটাও খতিয়ে দেখা হচ্ছে।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host