1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

রিকশা চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্যাতন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১
  • ৪৮৫ সময় দর্শন
রিকশা চুরির অভিযোগে খুঁটিতে বেঁধে নির্যাতন

মানিকগঞ্জ  প্রতিনিধি/

মানিকগঞ্জের সদর উপজেলায় রিক্সা চুরির অভিযোগে আলমগীর হোসেন (৩০) নামে এক যুবককে বিদ্যুতের খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। আজ শনিবার দুপুরে উপজেলার চান্দহুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলমগীর হোসেন জেলার সাটুরিয়া উপজেলার চরপাড়া গ্রামের বাসিন্দা। তাকে নির্যাতনের ঘটনায় চান্দহুর গ্রামের মৈউর আলীর ছেলে আলী মুদ্দিন ও দানেজ মিয়াকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচ বছর আগে আলমগীর হোসেন মৈউর আলীর রিকশা ভাড়ায় চালাতেন। হঠাৎ একদিন রিকশাসহ আলমগীর নিখোঁজ হন। দীর্ঘদিন তার হদিস মিলছিল না। শনিবার সকালে এলাকায় হঠাৎ আলমগীরকে দেখতে পেয়ে মৈউর আলীর ছেলেরা তাকে ধরে রাস্তার পাশে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে ফেলেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হয়ে যায়। আলমগীরকে রিকশা চুরির অভিযোগে কয়েক দফায় মারপিট করা হয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং মৈউর আলীর দুই ছেলেকেও আটক করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আলমগীর হোসেনকে উদ্ধার ও দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়। তদন্ত করে জানা গেছে, আলমগীর একজন পেশাদার রিকশা চোর। তার বিরুদ্ধে সাটুরিয়া ও ধামরাই থানায় মামলা রয়েছে। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া নির্যাতনের ঘটনায় আটক আলী মুদ্দিন ও দানেজ মিয়ার কাছ থেকে মুচলেকা নিয়ে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host