1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মধুর পথসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৪৭৪ সময় দর্শন
ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম মধুর পথসভা অনুষ্ঠিত

মোঃ আব্দুল আজিজ স্টাফ রিপোর্টার

পাবনার ভাঙ্গুড়ায় পার-ভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম মধুর পথসভা অনুষ্ঠিত । ৫ অক্টোবর সন্ধ্যায় পাটুলী পাড়া মাদ্রাসা মোড় তারেক মার্কেটের সামনে এ পথসভা অনুষ্ঠিত হয়। সূত্রে জানা যায়, প্রথম দফার নির্বাচন শেষ, দ্বিতীয় ধাপের শুরু হয়েছে।

তৃতীয় ধাপে এই ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীরা ততই সভা-সমাবেশ, উঠান বৈঠক, পথসভার মাধ্যমে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ ভাঙ্গুড়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম মধুর পথসভা অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ডাঃ মফিদুল ইসলাম মনির সভাপতিত্বে ও মোঃ আবুল হাশেমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর আলম মধু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পার-ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মজনুর রহমান, পার- ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ লিটন, ইউনিয়ন আওয়ামী লীগের সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক,ওয়ার্ড আওয়ামী লীগের সম্মানিত সদস্য মোঃ সাইদুর রহমান,প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, পার-ভাঙ্গুড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যানের সাফল্যের কথা উল্লেখ্য করেন, তবে তিনি এলাকার গরু চুরি রোধ করতে পারেন নাই আমি গত ১৮ বছর চেয়াম্যান হিসাবে দ্বায়িত্ব পালন করেছি,আপনারা আমার সম্পর্কে জানেন আমি কথা দিচ্ছি আপনারা রাতে ঘুমাবেন আমি জেগে থাকবো আপনাদের একটি গরুও চুরি হবে না, তার জন্য নিরাপত্তার ব্যবস্থাও জোরদার করা হবে।

তিনি আরো বলেন, ইউনিয়নের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দিরসহ সকল গুরুত্বপূর্ণ স্থাপনার সংস্কার সাধন এমনকি নারী ও শিশু নির্যাতন বন্ধসহ বাল্য বিবাহ রোধ্যে কার্যকরী প্রদক্ষেপ গ্রহন করার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host