1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

নবজাতককে বিক্রি করে ‘চুরির নাটক’, নানীসহ গ্রেপ্তার ৩

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১
  • ৫০১ সময় দর্শন
নবজাতককে বিক্রি করে ‘চুরির নাটক’, নানীসহ গ্রেপ্তার ৩

অনলাইন ডেস্কঃ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন এক নবজাতককে বিক্রির অভিযোগে তার নানীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ওই নবজাতককে উদ্ধার ও আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, নবজাতকের নানী রাবেয়া খাতুন, মো. হারুন (৫৫) ও মনোয়ারা বেগম (৩৭)। আসামিদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন।

মামলার এজাহারে বলা হয়, নবজাতকের মা তানিয়া আক্তারকে তার স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দিলে মা রাবেয়ার সঙ্গে থাকা শুরু করেন। তানিয়া গর্ভাবস্থায় অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচ মেটাতে পারছিলেন না রাবেয়া। সে কারণে গর্ভে থাকা অবস্থায় শিশুটি বিক্রি করার পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী আসামি মো. হারুন ও মনোয়ারা বেগমের কাছ থেকে বিভিন্ন সময়ে ৫৭ হাজার টাকাও নেন রাবেয়া।

গত ২ অক্টোবর জালালাবাদের একটি ক্লিনিকে শিশুটির জন্মের পর অসুস্থ হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির পর মা তানিয়া আক্তারই নবজাতকের দেখাশোনা করছিলেন। তবে রাবেয়া খাতুন পরিকল্পনা অনুযায়ী তানিয়াকে কৌশলে বাড়িতে পাঠিয়ে দেন গত মঙ্গলবার। এ সুযোগে হাসপাতাল থেকে আসামি হারুন ও মনোয়ারার হাতে নবজাতকটিকে তুলে দেন নানী রাবেয়া খাতুন।

পাঁচলাইশ থানার পরিদর্শক কামাল উদ্দিন বলেন, ‘মঙ্গলবার বিকেলে তানিয়া হাসপাতালে ফিরে নবজাতককে না পেয়ে তার মাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন রাবেয়া জানায় শিশুটি হারিয়ে গেছে। পরে শিশুর মা পাঁচলাইশ থানায় এসে মামলা দায়ের করেন।’ রাবেয়া বেগম জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নবজাতক চুরির ঘটনা স্বীকার করেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুকে উদ্ধার ও অন্য আসামিদের গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host