1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

প্রবাসীর সঙ্গে ইমোতে প্রেম, প্রথম দেখাতেই ধর্ষণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ অক্টোবর, ২০২১
  • ৪৮৭ সময় দর্শন
প্রবাসীর সঙ্গে ইমোতে প্রেম, প্রথম দেখাতেই ধর্ষণ

অনলাইন ডেস্কঃ

টাঙ্গাইলের ঘাটাইলে প্রবাসীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ইমোতে প্রেমের সম্পর্কের পর ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। দীর্ঘদিন ধরে প্রবাসী আব্দুর রহমানের (৩৩) সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলতে থাকে। কিছুদিন আগে প্রবাস থেকে বাড়িতে ফেরেন আব্দুর রহমান। তারপর প্রথমবার দেখা করতে গিয়ে ওই নারীকে ধর্ষণ করেন আব্দুর রহমান। বৃহস্পতিবার এই ঘটনায় প্রবাসী আব্দুর রহমানকে আসামি করে ঘাটাইল থানা মামলা করেন ধর্ষণের শিকার হওয়া ভুক্তভোগী নারী।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় ৭ বছর আগে ভুক্তভোগী নারীর একই এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে হয়। তাদের বিয়ের ২-৩ বছর পরই তাদের ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তাদের ডিভোর্স হয়ে যায়। তারপরে মোবাইল ফোনে ইমোর মাধ্যমে পরিচয় হয় গোপালপুর উপজেলার মাহমুদপুর গ্রামের ইয়াসিন আলীর প্রবাসী ছেলে আব্দুর রহমানের সঙ্গে। তাদের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেম।

প্রেমের টানে অল্পদিন পরেই বিদেশ থেকে দেশে ফেরেন আব্দুর রহমান। পরে তারা একত্রিত হলে প্রথম দেখাতেই প্রতারক প্রেমিক মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে যোগাযোগ বন্ধ করে দেয়। কোনো উপায় না পেয়ে মেয়েটি মামলা করে। মামলার পর উপজেলা সদর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ঘাটাইল থানার এসআই আপেল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর মধুপুর উপজেলা সদরে ওই তরুণীকে ডেকে আনেন প্রেমিক। সেখান থেকে ঘাটাইল উপজেলার উত্তর খিলগাতি গ্রামের তুলা মিয়ার বাড়িতে নিয়ে ধর্ষণ করে।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আজহারুল ইসলাম সরকার পিপিএম বলেন, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে এবং ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host