1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আইফোনের জন্য জমানো টাকা কিডনি রোগীকে দিলেন চিকিৎসক

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৪১২ সময় দর্শন
আইফোনের জন্য জমানো টাকা কিডনি রোগীকে দিলেন চিকিৎসক
চিকিৎসক সাকিল সারওয়ার। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্কঃ

আইফোন কিনতে লক্ষাধিক টাকা জমিয়েছিলেন পিরোজপুর জেলা হাসপাতালে কর্মরত এক চিকিৎসক। তবে সেই টাকা কিডনি রোগে আক্রান্ত এক রোগীর চিকিৎসার জন্য দিয়েছেন।

পিরোজপুর শহরের শিকারপুর সড়ক এলাকার এ বাসিন্দা ওই চিকিৎসকের নাম সাকিল সরোয়ার। অনলাইনে খবর পেয়ে সবুজ মিয়া নামে এক কিডনি রোগের চিকিৎসায় এগিয়ে এসেছেন তিনি।

সাকিল সরোয়ার বলেন, ‘সবুজের বিষয়টি জানতে পেরে যোগাযোগ করি। অসুস্থ স্বামীর জন্য সবুজের স্ত্রী কিডনি দিতে রাজি হলেও শ্বশুর পক্ষের লোকজন বাধা দেয়। ফলে তখন থেমে যায় কিডনি দেওয়া। এরপর এগিয়ে আসেন সবুজের মা। তখন বড় সমস্যা হয় টাকার।’

সাকিল আরও বলেন, ‘সবুজের সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে ১১ হাজার টাকা লাগে। বিষয়টি জেনে সবুজ মিয়ার সঙ্গে যোগাযোগ করে এবং ছয় মাস ধরে আইফোন কেনার জন্য জমানো লক্ষাধিক টাকা তার হাতে তুলে দেই।’

এ ছাড়া এক প্রবাসী সবুজ মিয়াকে এক লাখ টাকা দিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন তাকে এক লাখ টাকা দিয়েছেন। ঢাকার একটি হাসপাতালে সবুজ মিয়ার কিডনির অপারেশনের কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host