1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত

বিশেষ প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩৬ সময় দর্শন
ভাঙ্গুড়ায় নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে আহত
আহত সবুজ

পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে সবুজ(৩৫) নামে একজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার সকালের দিকে উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের নৌবাড়িয়া নতুন পাড়া এলাকার কবর স্থান সংলগ্ন নদীর ঘাট এলাকায় এঘটনা ঘটে।

সবুজ ওই এলাকার নিজাম উদ্দীনের ছেলে। ঘটনার বিষয়ে সবুজের পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

জানা গেছে, সবুজ গুমানি নদীর নৌবাড়িয়া কবরস্থান এলাকায় পানির নিচে দাউন বড়শি দিয়ে মাছ ধরছিলেন। অপরদিকে একই এলাকার আব্দুল আলীম,ইদিল, শাহীনসহ চায়না দুয়ারি ও বাদাই জাল দিয়ে নদীতে মাছ ধরার সময় বাদাই বা চায়না দুয়ারি জালের সাথে ডুবা দাউনের বড়শী লেগে দাউন ছিঁড়ে যাওয়াকে কেন্দ্র করে সোমবার সন্ধ্যার দিকে সবুজ ও তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটির জের ধরে মঙ্গলবার সকালে সবুজ দাউন দেখার উদ্দেশ্যে নৌবাড়িয়া কবরস্থান এলাকার নদীর ঘাটে গেলে পূর্ব পরিকল্পিতভাবে আব্দুল আলীম,ইদিল ও শাহীনসহ সবুজকে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে মাথায় জখমসহ আহত করে। পরে সবুজের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় সবুজের পিতা বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ভাঙ্গুড়া থানার ওসি মুঃ ফয়সাল বিন আহসান অভিযোগের এব্যপারে বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host