1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেল চোর

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৮ সময় দর্শন
মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেল চোর

মৌলভীবাজার প্রতিনিধি /

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার চন্ডিপুর জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সূত্র জানায়, কমলগঞ্জ পৌর এলাকার ৫নং ওয়ার্ডের অন্তর্গত চন্ডিপুরের চন্ডিপুর জামে মসজিদ অবস্থিত। মসজিদটির সম্মুখে রাস্তার পাশে সাধারণ নাগরিকদের দান করার জন্য পাকা দানবক্স স্থাপন করে মসজিদ পরিচালনা কমিটি।

মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাতেন জুমার নামাজের খুতবা পাঠের আগে উপস্থিত মুসল্লিদের চুরির ঘটনা জানান। উপস্থিত মুসল্লিরা এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানান।

মসজিদ পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মো. মোসাইদ আলী মসু বলেন, আমরা ১৫-২০ দিন পর পর দানবাক্সটি  খুলে বেশ কিছু টাকা পেতাম। এই  টাকা মসজিদের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হতো। বৃহস্পতিবার রাতের আঁধারে কে বা কারা বাক্সটির তালা ভেঙে তালাসহ টাকা নিয়ে গেছে। এ ঘটনায় মামলা করা হবে না। তবে এলাকার মুসল্লিদের ঘটনাটি অবগত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host