1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু‌ সেতু‌তে টোল আদায় ৩ কো‌টি টাকা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ৩৭৪ সময় দর্শন

দে‌শে লকডাউন শি‌থিল হওয়ায় মহাসড়‌কে বেড়েছে প‌রিবহন চলাচল। এতে দে‌শের বৃহৎ বঙ্গবন্ধু সেতু‌তে ‌রেকর্ড প‌রিমাণ প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। শুক্রবার (১৬ জুলাই) সকাল ৬টা থেকে শ‌নিবার (১৭ জুলাই) সকাল ৬টা পর্যন্ত সেতু দি‌য়ে প্রায় ৩৪ হাজার প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এ সময় টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।

সেতু কর্তৃপক্ষ সূ‌ত্রে জানা গে‌ছে, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুর ওপর দি‌য়ে বাস, ট্রাক ও অন্যান্য প‌রিবহন মি‌লে ৩৩ হাজার ৯১২‌টি প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। এ‌তে সেতু‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৯২ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা। এর ম‌ধ্যে সেতুর পূর্বপা‌ড়ে ১৭ হাজার ৫১৩টি প‌রিবহ‌নের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৪৬ লাখ ৫ হাজার ১১০ টাকা এবং সেতুর প‌শ্চি‌মে ১৬ হাজার ৩৯৯‌টি প‌রিবহ‌নের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৪৬ লাখ ৬৯ হাজার ৬৯০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতুর সাইট কার্যাল‌য়ের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, গত ২৪ ঘণ্টায় সেতু দি‌য়ে রেকর্ড প‌রিমাণ প‌রিবহন পারাপার হ‌য়ে‌ছে। আজ‌ যে প‌রিমাণ প‌রিবহন সেতু পারাপার হ‌চ্ছে তা‌তে টোল আদায় আ‌রও বে‌শি হ‌বে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host