1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

আম খাওয়ার পর যেসব খাবার খাওয়া উচিত নয়

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৬৯ সময় দর্শন

বাজারে এখন নানা আমের সমাহার । এই ফল নানা পুষ্টিগুণে ভরপুর। আমে প্রচুর পরিমাণে ক্যারোটিন, ভিটামিন বি, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম ও খনিজ লবণসহ শরীরের প্রয়োজনীয় বিভিন্ন পুষ্টি উপাদান থাকে। তবে আম খাওয়ার পরে কিছু খাবার খেলে স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়।

যেমন রয়েছে-

পানি : কথায় আছে, ফল খাওয়ার পর পানি খাওয়া ঠিক নয়। আমের ক্ষেত্রেও এটি শতভাগ সত্যি। আম খাওয়ার পর পানি খেলে অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। হতে পারে পেট ব্যথাও। তাই আম খাওয়ার অন্তত আধঘণ্টা পর পানি পান করা উচিত। বিশেষজ্ঞদের মতে, এই ফলের মধ্যে প্রচুর হাইড্রেটিং শক্তি রয়েছে যা তৃষ্ণা মেটানোর জন্য যথেষ্ট। তবে যদি ফল খাওয়ার পরেও কেউ যদি তৃষ্ণার্ত বোধ করেন তবে কমপক্ষে ৩০ মিনিট পর পানি পান করা উচিত। বেশিরভাগ চিকিৎসক এবং ডায়েটিশিয়ানরা ফল ও পানি পানের মধ্যে কমপক্ষে ৪০-৫০ মিনিট ব্যবধানের পরামর্শ দেন।

দই : আমের সঙ্গে ভুলেও দই মিশিয়ে খাওয়া ঠিক নয় কারণ দই আর আম এক সঙ্গে শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। এতে চামড়ায় অ্যালার্জি হতে পারে। এছাড়াও হজমে সমস্যা, একমনকী পাকস্থলীতে বিষক্রিয়াও দেখা দিতে পারে।

করলা : আম খাওয়ার পর কখনই করলা খাওয়া ঠিক নয়। এতে বমিভাব হতে পারে। অনেকের বমিও হতে পারে।

ঝাল ও মসলাযুক্ত খাবার : আম খাওয়ার সাথে সাথে ঝাল কিংবা মসলাযুক্ত খাবার খেলে হজমে সসম্যা দেখে দিতে পারে। হতে পারে অ্যালার্জির সমস্যাও।

কোমল পানীয় : আম খাওয়ার সঙ্গে সঙ্গে কোমল পানীয় খেলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে প্রমাণ পাওয়া গেছে। আম আর কোমল পানীয়তে প্রচুর পরিমাণে চিনি থাকায় রক্তে ব্লাড সুগারের পরিমাণ বাড়ার আশঙ্কা থাকে। এর ফলে ডায়াবেটিস রোগীদের বিপদ হতে পারে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host