1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

কারামুক্ত সাংবাদিক রোজিনা

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৩ মে, ২০২১
  • ৫১০ সময় দর্শন

৫ দিন পর জামিনে মুক্ত হলেন প্রথম আলোর সিনিয়র রিপোর্টার রোজিনা ইসলাম। রবিবার বিকাল সোয়া ৪টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। এসময় জেল গেটে তার সহকর্মীরা উপস্থিত ছিলেন। আদালত থেকে জামিনের আদেশ বিকালে কারাগারে পৌঁছার পর মুক্তি পান সাংবাদিক রোজিনা।

আজ রবিবার ঢাকা মহানগর হাকিম বাকি বিল্লাহর ভার্চুয়াল আদালত রোজিনার জামিন মঞ্জুর করেন।

মঙ্গলবার বিকাল পৌনে ৩টার দিকে তাকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে আনা হয়।

রোজিনা ইসলামের বিরুদ্ধে সোমবার (১৭ মে) রাতে শাহবাগ থানায় মামলা করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভিযোগের ভিত্তিতে মামলাটি করেন স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব ডা. শিব্বির আহমেদ উসমানী। সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা দায়েরের পর মঙ্গলবার আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host