1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী, ছাত্রদল ও পুলিশের মধ্যে ত্রিমুখি সংঘর্ষ: ওসিসহ আহত ১০ মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের প্রবণতা সংস্কৃতির ওপর অযাচিত হস্তক্ষেপ: উদীচী ধোঁয়াশায় বিজিবি-বিএসএফ: গুলিবিদ্ধ সাদ্দামের লাশ ওপারেই, ফিরবে কবে? তেরখাদায় সরকারি বরাদ্দের ব্রিজ নির্মাণে চাঁদা আদায়ের অভিযোগ নেত্রকোণায় দুই হিন্দু আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন ওসিসহ আহত ২০, বৈষম্যবিরোধীদের সঙ্গে পুলিশ-ছাত্রদলের সংঘর্ষ জ্বালানি খাত নিয়ে দুঃসংবাদ শোনালেন অর্থমন্ত্রী হামের উপসর্গে একদিনে ১২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৭৪ এনসিপি নেতা গ্রেপ্তার, গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

তিন মাসে সর্বনিম্ন করোনা শনাক্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১৫ মে, ২০২১
  • ৩৭৮ সময় দর্শন

কোভিড-১৯ সংক্রমণ কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় ২৬১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। যা গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন শনাক্ত। 

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি ২৯১ জনের দেহে কোভিড শনাক্ত হয়েছিল। তিন মাস পর আজই শনাক্তের সংখ্যা এতটা কমল। গত বছরের ১৭ এপ্রিল ২৬৬ জনের করোনা শনাক্ত হয়েছিল।

করোনায় মৃত্যু ও আক্রান্তের সবশেষ পরিস্থিতি জানাতে শনিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অধিদফতরের অতিরিক্ত পরিচালক নাসিমা আক্তার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টা দেশে ২২ জনের মৃত্যু হয়েছে। যা গত ৫৫ দিনের মধ্যে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

নতুন ২২ জনের মৃত্যু নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২৪ জনে।

এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৬১ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জনে।

শুক্রবার একদিনে করোনায় ২৬ জনের মৃত্যু ও ৮৪৮ জন রোগী শনাক্ত হয়েছিল।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর দেয় স্বাস্থ্য অধিদফতর। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

এ বছর মার্চে শুরু হয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রথম ঢেউয়ের চেয়ে এবার সংক্রমণ বেশি তীব্র। মধ্যে কয়েক মাস ধরে শনাক্তের চেয়ে সুস্থ বেশি হওয়ায় দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমে আসছিল। কিন্তু মার্চ থেকে চিকিৎসাধীন রোগী বেড়েছে। মৃত্যু হারও ঊর্দ্ধমুখী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host