1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ভাঙ্গুড়ায় দিলপাশার ইউনিয়ন থেকে ৮৫ বস্তা ভিজিডি’র চাল উদ্ধার !

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ১৫৯০ সময় দর্শন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার ইউনিয়নের শ্মশান ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার(২৫মার্চ) রাতে ৮৫ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। ইউনিয়ন পরিষদের স্টোররুম থেকে ওই চালগুলো স্থানীয় দুই ব্যবসায়ীর নিকট বিক্রি করা হয় বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী জানান,দিলপাশার ইউনিয়নের মাগুড়া গ্রামের রফিজ মন্ডলের ছেলে খোকন ও হাটউধুনিয়া গ্রামের আজাহার আলীর ছেলে বাবুল আক্তার বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বরদের কাছ থেকে ওই চাল ক্রয় করেন। পরে বস্তা পরিবর্তন করে একটি ট্রলিতে লোড দিয়ে হাটঊধুনিয়া বাজারে নিয়ে যাওয়ার পথে লোকজন বাধা দেন । উপায় না দেখে ট্রলির চালক চালের বস্তাগুলো শ্মশান ঘাটের নিকট রাস্তার উপর ফেলে রেখে সটকে পড়েন। তখন সন্ধ্যা প্রায় ছয়টা বাজে। এলাকাবাসী রাত সাড়ে ৭টার দিকে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন বলেন, এসআই নাজমুল ফোর্স নিয়ে রাত ৯টায় ঘটনাস্থল পৌঁছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ৮৫(১শ২৭মন) বস্তা চাল উদ্ধার করেছে।

সহকারী কমিশনার(ভুমি) মো: কাওছার হাবীব বলেন,কেউ চালের মালিকানা দাবি না করায় বস্তাগুলো উদ্ধার করে রাতেই ওই ইউনিয়ন পরিষদের একটি কক্ষে সীলগালা করে রাখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন,তদন্ত করে ভিজিডি’র চাল প্রমান মিললে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দিলপাশার ইউনিয়নের চেয়ারম্যান অশোক কুমার ঘোষ পরিষদের স্টোর থেকে চাল বিক্রির কথা অস্বীকার করে বলেন,গত বুধবার এবং বৃহস্পতিবার সুবিধা ভোগীদের মাঝে ভিজিডি চাল বিতরণ করা হয়। তারাই এই চালগুলো বিক্রি করে থাকতে পারে বলে তিনি জানান। তিনি আরো বলেন,ইউনিয়নের কোনো মেম্বর বা আমি কখনই পরিষদের স্টোররুম থেকে অবৈধ ভাবে সরকারি চাল বের হতে দেইনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host