1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

দীর্ঘদিন বন্ধ থাকা এসি ও ফ্যান চালানোর আগে যা করবেন

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৫৬ সময় দর্শন

শীতের বিদায়ী ঘণ্টা বাজতে শরু করেছে! গরমের শুরুতে দীর্ঘদিন পর আবার ফ্যান বা এসিও চালু করার সময় হয়েছে।

তবে দীর্ঘদিন এসি বা ফ্যান বন্ধ থাকলে তা চালানোর আগে কিছু বিষয় জানা জরুরি। না হলে ঘটতে পারে মারাত্মক দুর্ঘটনা।

দীর্ঘসময় এসি বন্ধ থাকার পর, তা চালাতে গিয়ে অতীতে অনেক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞদের মতে, এসি দুর্ঘটনার বড় একটি কারণ হলো রক্ষণা-বেক্ষণের অভাব।

শীতের পুরোটা সময় ধরেই এসি বন্ধ থাকে। তাই গরমের শুরুতেই এসি চালানোর আগে বাড়তি যত্ন নেওয়া উচিত। কীভাবে নেবেন যত্ন? রইলো কয়েকটি টিপস-

১. গরমের শুরুতে এসি চালানোর আগে অবশ্যই এসির মেরামত করতে হবে। পেশাদারদের মাধ্যমে চেকআপ ও সার্ভিসিং করিয়ে নিন।

২. এসির এয়ার ফিল্টারে কোনো ময়লা আছে কি-না কিংবা বৈদ্যুতিক সংযোগ, সকেট, ফিল্টার ঠিক আছে কি-না সেসব বিষয়ে নিশ্চিত হতে হবে।

৩. দীর্ঘসময় পর বন্ধ এসি চালু করতে গেলে এসি থেকে শব্দ হতে পারে। এমনকি পানিও পড়তে পারে।

৪. এসি অনেক দিন বন্ধ থাকলে এর কুলিং বা ঠান্ডা করার ক্ষমতা কমে যায়। এ ক্ষেত্রে এসির ভেতরের নেট খুলে ডাস্ট ক্লিনিং করে নিতে হবে।

৫. কুলিং যদি একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে বুঝতে হবে এসির ভেতরে গ্যাস ফুরিয়ে গেছে। পরবর্তীতে গ্যাস রিফিল করে নিতে পারেন।

৬. ফ্যান চালু করার আগে, অবশ্যই সেটি ভালো করে পরিষ্কার করে নেবেন। যাতে ফ্যানের উপরে কোনো ময়লা না থাকে। ডিটারজেন্টযুক্ত পানিতে কাপড় ভিজিয়ে মুছে নিতে পারেন।

৭. পারলে একজন মেরামতকারীকে ডেকে সিলিং ফ্যানের বৈদ্যুতিক সংযোগ পরীক্ষা করে নিতে পারেন।

৮ টেবিল ফ্যান চালানোর আগেও তা ভালো করে পরিষ্কার করে নিন। এক্ষেত্রে চিকন ব্রাশ দিয়ে পরিষ্কার করতে পারেন।

৯. মনে রাখবেন, ফ্যান ও এসি একসঙ্গে না চালানোই ভালো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host