1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

শিশুরা মেতেছে করোনা হেয়ারস্টাইলে!

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৬১৫ সময় দর্শন

সংবাদ ডেস্ক: করোনা আতঙ্কে দিশেহারা অবস্থায় করোনা হেয়ারস্টাইলে মেতেছে কেনিয়ার শিশুরা। করোনা আতঙ্কে বিশ্ব যখন দিশেহারা, ঠিক তখন, এ নিয়ে এক ধরনের মজায় মেতেছে কেনিয়ার নাইরোবির বস্তির শিশুরা। তারা ভিড় করছে একটি সেলুনে। সেখানে চুল কেটে দেয়া হচ্ছে ‘করোনা হেয়ারস্টাইল’-এ। দম বন্ধ সময়ে শিশুদের একটু আনন্দ দেয়ার কাজটি করছে-সেলুন মামা ব্রায়ো৷

কেনিয়ার রাজধানী নাইরোবির সবচেয়ে বড় বস্তি কিবেরা৷ সেখানে ছোট্ট একটি সেলুন মামা ব্রায়ো। যার মালিক লেউনিটা আবওয়ালা৷ করোনা সঙ্কটে সবার যখন ব্যবসা মন্দা, তখনও থেমে নেই ৪০ বছর বয়সী লেউনিটার সেলুনের ব্যবসা।

আয় খুব বাড়েনি, তবে ভিড় বেড়েছে৷ করোনাকে পুঁজি ব্যবসা করছেন লেউনিটা। শিশুদের চুল একেবারে করোনাভাইরাসের মতো করে সাজিয়ে দিচ্ছেন তিনি৷ দেখতে অন্যরকম লাগে বলে শিশুরা লুফে নিয়েছে এই হেয়ারস্টাইল৷ খরচ মাত্র ৪৭ কেনিয়ান শিলিং, বা প্রায় ৪০ টাকা।

বিষয়টিকে অবশ্য শুধু আনন্দ এবং আয়ের কৌশল হিসেবে দেখছেন না লেউনিটা৷ জানালেন, করোনার মতো করে চুল কাটানো শিশুদের মাঝে ভাইরাসটি সম্পর্কে সচেতনতাও বাড়ছে৷

মামা ব্রায়ো বিউটি সেলুনের মালিক লেউনিটা আবওয়ালা বলেন, ‘এটা খুবই সস্তা ও সহজ তাই সবাই এটা করতে পারে। এখন জীবন খুব কঠিন হয়ে পড়ছে। সবাইকে এ ভাইরাস নিয়ে সচেতন হতে হবে।’

আফ্রিকায় করোনা ভাইরাসের বিস্তার বাড়ায় কেনিয়ায় অন্যসব ব্যবসা প্রতিষ্ঠানে বিধি নিষেধ দেয়া হলেও সেলুনগুলো এখনও খোলা রাখা হয়েছে। তবে, সেটা সামাজিক দূরত্ব মেনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে ৬শ’ মানুষ। মারা গেছে ৩০ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host