1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

শীতে পায়ের যত্নে যা করবেন

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০
  • ৭৫০ সময় দর্শন

সংবাদ ডেস্ক: দেখতে দেখতে বছর ঘুরে ফিরে এল শীতের আমেজ। হিম হিম ঠান্ডা হাওয়ার দাপটে এই সময় ত্বক হয়ে ওঠে রুক্ষ, শুষ্ক, টানটান। ঋতু পরিবর্তনের সময়টাতে নিজের ত্বকের যত্নের দিকেও একটু সময় বেশি দিতে হবে।

এসময় অনেকেরই পা, পায়ের গোড়ালি ফাঁটে। যত্ন না নিলে এটা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে। শীতে পায়ের যত্নে যা করবেন-কুসুম গরম পানি নিয়ে তাতে কয়েক ফোঁটা শ্যাম্পু ও চন্দন তেল মেশান। নিমপাতাও দিতে পারেন। কিছুক্ষণ পা ডুবিয়ে বসে থাকুন। পিউমিক স্টোন দিয়ে গোড়ালি, পায়ের পাতা ঘষলে মৃত কোষ উঠে যাবে।

গরম পানি, লেবুর রস, নুন, গ্লিসারিন মেশান এবং গোলাপ জল মেশান। ২০ মিনিট পা ডুবিয়ে বসুন।

পায়ে স্ক্রাবিংও করতে পারেন। ওটমিল, আমন্ড অয়েল, সৈন্ধব লবণ, মধু, চালের গুঁড়া ও পুদিনা তেল মিশিয়ে নিন। প্রতিদিন মিশ্রণটি লাগালে পায়ের পাতা ও গোড়ালি নরম থাকবে।

ক্যাস্টর অয়েল, আমন্ড অয়েল ও অলিভ অয়েল মিশিয়ে রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে মাসাজ করতে পারেন। হাল্কা আঁচে মোম গরম করে ব্রাশ ডুবিয়ে ফাটা অংশে লাগিয়ে রাখুন। ঠান্ডা হলে সুতির মোজা পরে নিন। পরদিন সকালে গোড়ালি পরিষ্কার করে নিন।

লেবুর রসের সঙ্গে দু’‌চামচ চিনি মেশান। লেবুর খোসায় মিশ্রণটি নিয়ে গোড়ালিতে ঘষতে থাকুন। চিনি গলে না যাওয়া পর্যন্ত এটা করতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host