1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

৭ পৌরসভায় নির্বাচনে শুরু হয়েছে ভোটগ্রহণ

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৭১০ সময় দর্শন

সংবাদ ডেস্ক: পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন এবং দুই পৌরসভায় উপ-নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।

আজ জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারের ৯২ প্রতিষ্ঠানে সাধারণ ও বিভিন্ন পদে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পাঁচ পৌরসভা, তিন ইউপিতে সাধারণ নির্বাচন এবং ৬৮ ইউপি, চার জেলা পরিষদ, দুই পৌরসভা ও ১০ উপজেলায় উপনির্বাচন হবে আজ। জেলা পরিষদের ভোট গ্রহণ হবে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত; পৌরসভার ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এবং উপজেলা ও ইউনিয়ন পরিষদের ভোট হবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ইসি জানিয়েছে, পাঁচ পৌরসভায় সাধারণ নির্বাচন হবে আজ। সেগুলো হলো- ফরিদপুরের ফরিদপুর পৌরসভা; মধুখালী পৌরসভা; মাদারীপুরের রাজৈর পৌরসভা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা ও গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভায় সাধারণ  নির্বাচন হবে আজ। এর মধ্যে বাঞ্ছারামপুরে মেয়র পদে একক প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া বাকি চার পৌরসভায় মেয়র প্রার্থী রয়েছেন ১৯ জন এবং কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে প্রার্থী রয়েছেন ১০৭ জন। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর পৌরসভার ৬ নম্বর সাধারণ ওয়ার্ড ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভার ১ নম্বর সাধারণ ওয়ার্ডে উপনির্বাচনও হবে আজ। এই দুই ওয়ার্ডে প্রার্থী রয়েছেন পাঁচজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host