1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

গ্রাহকের ৮৫ লাখ টাকা আত্মসাৎ, ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৭০২ সময় দর্শন

সংবাদ ডেস্ক: হবিগঞ্জে এক গ্রাহকের আমানত এফডিআর এর ৮৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এবি ব্যাংকের হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হক সোহেলকে গ্রেপ্তার করেছে মাধবপুর থানা পুলিশ।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে মাধবপুর থানা পুলিশের একটি দল ঢাকার মতিঝিল এলাকার পুলিশের সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ব্যবস্থাপক সৈয়দ মাহমুদুল হক সোহেল হবিগঞ্জ সদর উপজেলার মশাজান এলাকার বাসিন্দা।

মাধবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, ২০১৩ সালে মাধবপুর পৌর এলাকার ব্যবসায়ী আদিল হোসেন এবি ব্যাংক মাধবপুর শাখায় ৮৫ লাখ টাকার একটি এফডিআর করেন। তখন এবি ব্যাংকের মাধবপুর শাখার ব্যবস্থাপক ছিলেন সৈয়দ মাহমুদুল হক। তিনি ওই ব্যবসায়ীর এফডিআর -এর ৮৫ লাখ টাকা ব্যাংকে জমা না দিয়ে নিজেই হাতিয়ে নেন।

এর কিছুদিন পর এবি ব্যাংকের মাধবপুর শাখা থেকে বদলি হয়ে সৈয়দ মাহমুদুল হক হবিগঞ্জ জেলার প্রধান শাখার ব্যবস্থাপক হয়ে যান। সম্প্রতি ব্যবসায়ী মো. আদিল এফডিআর ভাঙতে গেলে তিনি দেখেন, ব্যাংকে তার কোন টাকা-পয়সা নেই।

পরে এ ঘটনায় এবি ব্যাংকের মাধবপুর শাখার বর্তমান ম্যানেজার লিয়াকত আলী বাদী হয়ে ১ ডিসেম্বর সৈয়দ মাহমুদুল হককে আসামি করে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে করে বিভিন্ন স্থানে অভিযানে নামে।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মতিঝিল থানাধীন এলাকা থেকে স্থানীয় পুলিশের সহায়তায় মাধবপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host