1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

রাতে প্রতিনিয়ত কম ঘুমাচ্ছেন? এই অসুখগুলো থেকে সাবধান!

অনলাইন ডেস্ক:
  • আপডেটের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২০
  • ৬৮৪ সময় দর্শন

স্ট্রেস, টেনশন, কাজের চাপ বা অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য অনেকসময়েই আমাদের রাতে ঠিকমতো ঘুম হয় না। যদিও বা কোনভাবে ঘুম আসে তা পর্যাপ্ত নয়। একদিন-দুদিন ঠিক আছে, কিন্তু এমনটা নিয়মিত হতে থাকলে অবশ্যই ভয়ের ব্যাপার। কারণ, সঠিক ঘুম না হলে আমাদের শরীর ও মস্তিস্ক ঠিকভাবে কাজ করতে পারে না, দেখা দেয় একাধিক প্রাণঘাতি অসুখ।

পর্যাপ্ত ঘুম না হলে ব্লাড প্রেশার বাড়তে পারে। চিকিৎসকদের মতে, আমরা না ঘুমালে আমাদের শরীরের ‘লিভিং অরগানিজম গুলো ঠিক মতো কাজ করতে পারে না। নষ্ট হতে পারে শরীরের হরমোনের ভারসাম্য। পর্যাপ্ত ঘুম না হলে মস্তিষ্ক পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম পায় না, ফলে দেখা দেয় বিষণ্ণতা, হ্যালুসিনেশন ও স্মৃতিভ্রমের মতো সমস্যা।

যখন আমরা ঘুমাই, তখন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য দায়ী ‘লিভিং অরগানিজম’ কাজ করতে থাকে। কিন্তু আমরা না ঘুমালে এই ‘লিভিং অরগানিজম’গুলো কাজ করতে পারে না। ফলে ক্রমশ আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। আমরা যখন ঘুমাই তখন আমাদের হৃদপিণ্ড এবং রক্তনালী খানিকটা বিশ্রাম পায়। ঘুম না হলে বা কম হলে প্রতিনিয়ত কার্ডিওভাস্কুলার সমস্যা বাড়তে থাকে। ঠিকমতো ঘুম না হলে শরীরে ইনসুলিন উৎপাদন ব্যহত হয়, ডায়াবিটিসের ঝুঁকি বাড়ে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host