1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

সিরাজগঞ্জ-১ আসনে পৌনে দুই লাখ ভোট পেয়ে বিজয়ী হলেন নাসিমপুত্র জয়

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০
  • ৬৫৫ সময় দর্শন
সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনে ১৭১টি কেন্দ্রের বেসরকারী ফলাফলে পৌনে দুই লাখ ভোট পেয়ে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রয়াত জাতীয় নেতা মোহাম্মদ নাসিমের ছেলে প্রকৌশলী তানভীর শাকিল জয় বিজয়ী হয়েছেন
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে সিরাজগঞ্জ সদর ও কাজিপুর কন্ট্রোল রুম থেকে পাওয়া বেসরকারি ফলাফলে নৌকা প্রতীকে তানভীর শাকিল জয় পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সেলিম রেজা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৪৮৮ ভোট।
জেলা সহকারি রিটার্নিং অফিসার আবুল হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, উপজেলার ১১৩টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে নৌকা পেয়েছে ১ লাখ ৮৮ হাজার ৩২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকে পেয়েছে ৪৮৮ ভোট।
এ উপ-নির্বাচনে মোট ভোট পড়েছে শতকরা ৫১.৬৩ ভাগ। উপ নির্বাচনে ১৭ টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৬৪ হাজার ৭৬৪ জন। এরমধ্যে মহিলা ভোটার ১লক্ষ ৮৪ হাজার ১৪৯ জন , পুরুষ ভোটার সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার ৬১৫ জন।
এর আগে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিরাজগঞ্জ-১ নির্বাচনী আসনের ১৭১টি কেন্দ্রে একযোগে ইভিএম পদ্মতিতে ভোটগ্রহণ করা হয়। এদিকে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে নির্বাচন বর্জন করেন বিএনপি প্রার্থী সেলিম রেজা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host