1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে মুখ খুলল মালয়েশিয়া নির্যাতনের সেই স্মৃতি এখনো বয়ে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী: প্রেস সচিব জ্বালানি সংকট নিরসনে এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগ একসঙ্গে প্রাণ গেল দুই ভাইয়ের বজ্রপাতে পুরোনো অভিমান ভুলে নতুন করে একসঙ্গে ফিরছেন রাজ-মিমি, শুরু জল্পনা যুক্তরাষ্ট্র ভ্রমণে সহজ হোক ভিসা বন্ড ব্যবস্থা চলন্ত ট্রেনে ধর্ষণের অভিযোগে চার পুলিশ সদস্য প্রত্যাহার জলবায়ু সংকট মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান পরিবেশমন্ত্রীর গ্যাস না পেয়ে সিএনজি চালকদের অবরোধ স্পিকার ও ডেপুটি স্পিকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ ভারতীয় হাইকমিশনারের

রুনা খানের নতুন সিনেমা ‘জলপবন’

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১৫ সময় দর্শন

                                                                 রুনা খান। ছবি: সংগৃহীত

হালদা’, ‘ছিটকিনি’সহ বেশ কিছু প্রশংসিত সিনেমায় অভিনয় করেছেন রুনা খান। নতুন আরেক সিনেমার শুটিং শুরু করলেন তিনি। ‘জলপবন’ নামের সিনেমাটি পরিচালনা করছেন রাজন তালুকদার। এর শুটিংয়ে রুনা খান বর্তমানে আছেন সুনামগঞ্জের হাওর এলাকায়। সেখানে ১৫ আগস্ট থেকে চলছে জলপবনের শুটিং। চলবে এ মাসজুড়ে।

শুটিংয়ের ফাঁকে সিনেমাটি নিয়ে  স্বপ্ন প্রতিদিন পত্রিকার সঙ্গে কথা বলেন রুনা খান। অভিনেত্রী বলেন, ‘এটি মূলত অপেক্ষার গল্প। হাওর এলাকার মানুষের জীবনের গল্প উঠে আসবে এই সিনেমায়। আমাকে দেখা যাবে নিরালা চরিত্রে। এর বেশি এখন বলতে চাই না। তবে চরিত্রটি আমার পছন্দ হয়েছে বলেই যুক্ত হওয়া। খুব ভালো একটি কাজ হচ্ছে। আশা করছি, দর্শকদের একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’

জলপবন সিনেমার সহশিল্পীদের নিয়ে রুনা খান বলেন, ‘এটি একটি স্বাধীন চলচ্চিত্র। তাই পরিচিত তেমন কেউ নেই। নির্মাতা রাজন তালুকদারের এটি যেমন প্রথম সিনেমা, তেমনি অভিনয়শিল্পী-কলাকুশলীদেরও অনেকের প্রথম সিনেমা। তবে সবার ভালো করার যোগ্যতা আছে। বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট থেকে ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন নির্মাতা। আমি ছাড়া অন্য দুই প্রধান চরিত্রে অভিনয় করছেন সুশান্ত পৃথ্বীরাজ ও সামিউল হক। সুশান্ত প্রাচ্যনাট থিয়েটারের সদস্য আর সামিউল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগে পড়াশোনা করেছেন। এ ছাড়া স্থানীয় যাঁরা অভিনয় করছেন, তাঁদের অনেকে থিয়েটারের সঙ্গে জড়িত।’

এদিকে, মুক্তির প্রস্তুতি নিচ্ছে রুনা খান অভিনীত ‘লীলা মন্থন’ সিনেমাটি। পরিচালনা করেছেন জাহিদ হোসেন। নির্মাতা জানান, শিগগির সার্টিফিকেশন বোর্ডে জমা পড়বে সিনেমাটি। ছাড়পত্র পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ। এতে রুনা খানের সহশিল্পী শহীদুজ্জামান সেলিম। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে রুনা খান অভিনীত আরও দুটি সিনেমা—মাসুদ পথিকের ‘বক’ ও কৌশিক শংকর দাসের ‘দাফন’।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host