1. admin@shwapnoprotidin.com : admin : ddn newsbd
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: জামায়াত আমির জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশিদের ভিসা আবেদনে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের কারাবন্দিদের জন্য ভিডিওকলের সুবিধা, স্বজনদের সঙ্গে কথা বলার সুযোগ বাল্যবিবাহ নির্মূলে ২৭ নভেম্বরকে আন্তর্জাতিক দিবস ঘোষণা করল জাতিসংঘ গাজার ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৫৫ সদস্যের মরদেহ বিকল্প জ্বালানি উৎসের সন্ধানে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নতুন লুকে সিয়াম, ‘আন্ধার’ সিনেমার টিজার প্রকাশের পর শুরু আলোচনা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত,তেরখাদা নতুন বাসস্ট্যান্ড চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মনোহরদীতে,অষ্টম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ করল প্রশাসন। 

ঢাকা দক্ষিণ সিটিতে এবার হাট বসবে ১১ টি

প্রতিবেদকের নাম :
  • আপডেটের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৪৬ সময় দর্শন
স্বপ্ন প্রতিদিন ডেস্ক

এবার রাজধানী ঢাকার দক্ষিণ সিটিতে মোট ১১টি কোরবানির পশুর হাট বসবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। শুক্রবার (১৫ মে) বিকালে রাজধানীর গুলিস্তানে সরকারি কর্মচারী হাসপাতাল সংলগ্ন মোড়ে শাহবাগ থানা বিএনপি আয়োজিত বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন।

তিনি বলেন, এবার কোন মহাসড়কে পশুর হাট বসবে না। এরইমধ্যেই হাটগুলোর ইজারা সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম জানান, হাট ইজারা প্রক্রিয়া আইনগত দিক অনসুরণ করে সম্পন্ন করা হয়েছে। এখানে কাউকে অবৈধ কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। আইনগতভাবে এর কোনো সুযোগও নেই। তিনি বলেন, দলীয় পরিচয়ের সুবিধা নিয়ে কাউকে নগরীতে অবৈধ হাট বসাতে দেওয়া হবে না। এক্ষেত্রে সিটি করপোরেশন কঠোর অবস্থানে থাকবে। হাটগুলোর শৃঙ্খলা রক্ষার বিষয়ে সিটি করপোরেশনের কোনো গাফিলতি থাকবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
২০২5© এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ*
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host